প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীতে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানে ৪০৬ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। একই সময়ের মধ্যে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৫ জন গ্রেফতার করা হয়, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩১ জন, উত্তরা বিভাগ ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেন্সিডিল, ১৭.৫ লিটার দেশীমদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল, একটি লোহার হাতুড়ি, দুইটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি, এবং নগদ ৩ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন