ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার


যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম এবং তুরাগ থানার এলাকা থেকে শনিবার (১১ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৪১ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ১। কাজী আল মামুন (৪৯), ২। মোঃ শফিকুল ইসলাম (৫৭), ৩। মোঃ আবু বক্কর (১৯), ৪। মোঃ ইমন (১৯), ৫। মোঃ জুম্মান (২৪), ৬। মোঃ রুবেল (৩০), ৭। ফাতেমা (২২), ৮। আল আমিন হোসেন মুন্ন (২১), ৯। সুফিয়া রহমান (২৮), ১০। মোঃ রবিউল (২৬), ১১। মোঃ নাহিদ (২৩), ১২। শাহেদ (১৯), ১৩। মোঃ মেহেদী হাসান (১৮), ১৪। সিফাত (১৯), ১৫। রিফাত খান (১৯), ১৬। মোঃ মানিক (২১), ১৭। মোঃ হারুন অর রশিদ (৪০), ১৮। আম্বিয়া (৩৫), ১৯। সুমন (৩৫), ২০। শামীম, ২১। জাহাঙ্গীর আলম (৩০), ২২। ইকবাল হোসেন শেখ (২৭), ২৩। মোঃ সোহাগ মোল্লা ওরফে বাবু (২৮), ২৪। মোঃ রায়হান (২৪), ২৫। মোঃ রহমান (২৪), ২৬। মোঃ শেখ রাসেল (২৭), ২৭। মোঃ সোহেল রানা ওরফে খাইরুল (২৮), ২৮। নাহিদ হোসেন (২২), ২৯। মোঃ বিশাল মিয়া (২১), ৩০। নিয়ামুল হাসান মিলন (৩০), ৩১। মোঃ রাসেল (২৮), ৩২। খায়রুল ইসলাম (২০), ৩৩। মোঃ মিলন ফকির ওরফে মিলন ভান্ডারী, ৩৪। মোঃ শহিদ (২৮), ৩৫। মোঃ সনি ওরফে হৃদয় (৩০), ৩৬। মোঃ সাগর হোসেন (২৯), ৩৭। মোঃ মাসুদ রানা (২৩), ৩৮। জসিম মিয়া (৩৮), ৩৯। রবিন ওরফে মোফাসেল (২০), ৪০। মোঃ মুশফিকুর রহমান ইমন (২৮) এবং ৪১। আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশু।

গ্রেফতারকৃতদের নিয়মিত মামলা, পরোয়ানা মূলে এবং ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৪৭

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৭ এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৪৭

রাজধানীতে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানে ৪০৬ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। একই সময়ের মধ্যে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৫ জন গ্রেফতার করা হয়, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩১ জন, উত্তরা বিভাগ ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেন্সিডিল, ১৭.৫ লিটার দেশীমদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল, একটি লোহার হাতুড়ি, দুইটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি, এবং নগদ ৩ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে জলাবদ্ধতায়ও থেমে নেই ডিএমপির ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:০০ এম


রাজধানীতে জলাবদ্ধতায়ও থেমে নেই ডিএমপির ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন

টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পুলিশ জনসেবায় এক মুহূর্তের জন্যও থেমে নেই। তারা প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

জলাবদ্ধতার কারণে ট্রাফিক সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন। একই সঙ্গে তারা নগরবাসীদের দুর্ভোগ লাঘবে সক্রিয় ভূমিকা পালন করছেন।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণের কাজের পাশাপাশি পথচারীদের নিরাপদে চলাচলে সহায়তা করছেন। তারা সড়কে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যেও কাজ করছেন, যেখানে ড্রেনের মুখ পরিষ্কার, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করা অন্তর্ভুক্ত।

ডিএমপির ট্রাফিক পুলিশের এই মানবিক ও দায়িত্বশীল কার্যক্রমের কারণে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সচল রাখা সম্ভব হয়েছে। জনসেবায় নিবেদিত ডিএমপির ট্রাফিক পুলিশ প্রতিকূল পরিস্থিতিতেও রাজধানীবাসীর পাশে থেকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাভাবিক নগরজীবন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৩ এম


মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার বিশেষ অভিযানের ফলে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ ২৮ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত বলে তথ্য উঠে এসেছে।

এই গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। মোঃ সাগর (২৪) ২। মোঃ গিয়াস উদ্দিন (৩৫) ৩। সাতির মিয়া (৩৫) ৪। মোঃ আলমগীর (৪৫) ৫। মোঃ হাদিস মিয়া (৩৮) ৬। মোঃ রাসেল মিয়া (২৮) ৭। মোঃ আরিফ (২০) ৮। মোঃ ইয়াসিন সরদার (২০) ৯। মোঃ মাসুদ রানা (২৪) ১০। মোঃ ইমরান হোসেন (২৪) ১১। মোঃ সোহাগ হাওলাদার (৩২) ১২। মোঃ নুরনবী (৩০) ১৩। মোঃ মাসুক এলাহী (২২) ১৪। মোঃ রাসেল (২২) ১৫। মোঃ মুন্না (২৪) ১৬। আবু বকর (২২) ১৭। মোঃ মোবারক (১৯) ১৮। মোঃ আয়ান শেখ (১৮) ১৯। শক্কুর আলী (২০) ২০। মোঃ সায়মন (১৯) ২১। মোঃ আব্দুল বাশার (১৮) ২২। মঞ্জুরুল আনোয়ার (২৬) ২৩। মোঃ আলম (১৯) ২৪। মোঃ গাউস চৌধুরী (২৮) ২৫। মোঃ সোহাগ (২৪) ২৬। মোঃ জসিম শেখ (৪৪) ২৭। মোঃ আব্দুর রাজ্জাক (২৬) এবং ২৮। মোঃ রুবেল হাওলাদার (৩১)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায় যে, রবিবার (১২ জুলাই) মিরপুর মডেল থানার পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং এর ফলে তারা এই ২৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে, নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীদের জানতে পারা গেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজ মোহাম্মদ হোসাইন ফেরদৌসের সন্ধান চায় উত্তরা পশ্চিম থানা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ এম


নিখোঁজ মোহাম্মদ হোসাইন ফেরদৌসের সন্ধান চায় উত্তরা পশ্চিম থানা পুলিশ

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ হোসাইন ফেরদৌস (৪৮) নামে এক ব্যক্তি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত (১৬ জুন) বিকাল ০৪:৩০ ঘটিকায় মোহাম্মদ হোসাইন ফেরদৌস উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকায় তার নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরবর্তীতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার পর ভাই একজন সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উত্তরা পশ্চিম থানায়, জিডি নং-১৭৮৯, তারিখ: ২০/০৬/২০২৬।

নিখোঁজ মোহাম্মদ হোসাইন ফেরদৌস এর পিতার নাম মৃত তাবারক হোসাইন এবং মাতার নাম রোকেয়া বেগম। তিনি লম্বায় ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং ওজন আনুমানিক ৮০ কেজি। তার চুল ছোট (কাঁচা-পাকা)।

কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ মোহাম্মদ হোসাইন ফেরদৌসের সন্ধান জানলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান (০১৭১৩-২৬৫৭৬৩), ডিউটি অফিসার (০১৩২০-০৪১৮২৪) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৮১৭) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%