ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন রাজারহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে


শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন রাজারহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে

কুড়িগ্রামের রাজারহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক সরকার অরুণ যদু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও শহিদুল ইসলাম ব্যাপারী, বিএনপি নেতা টিটু, রাজারহাট থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রেজওয়ানুল ইসলাম রেজা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক সুশীল চন্দ্র সরকার প্রমূখ।

বক্তারা এসময় উল্লেখ করেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ন্যায়, সত্য, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের গুরুত্বের ওপরও তারা আলোকপাত করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা, গীতাযজ্ঞ, নামযজ্ঞ ও পুষ্পাঞ্জলিসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর ওপর রাগ করে সন্তানদের নিয়ে হারপিক খেয়ে মৃত্যুবরণ করলেন মা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


স্বামীর ওপর রাগ করে সন্তানদের নিয়ে হারপিক খেয়ে মৃত্যুবরণ করলেন মা

নরসিংদীর মাধবদীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর উর্মি (২২) নামে এক নারী তার সন্তানদের সাথে হারপিক পান করেছেন। এই ঘটনায় ওই নারী ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তার আড়াই বছর বয়সী ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত উর্মির মা নার্গিস বেগম মাধবদী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই শিশুদের বাবা মিলন মিয়াকে আটক করেছে।

উর্মির স্বামী মিলন পেশায় গাড়িচালক। তারা পাঁচ বছর বয়সী মেয়ে মিম ও আড়াই বছর বয়সী ছেলে আবিরকে নিয়ে মাধবদী থানার বসুন্ধরা এলাকার কান্দাপাড়া এলাকায় শেফালী বেগম নামে এক নারীর বাড়িতে ভাড়ায় বাসা করতেন।

ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, পারিবারিক বিষয় নিয়ে উর্মি ও তার স্বামী মিলনের মধ্যে ঝগড়া ও মনোমালিন্য ঘটে। একপর্যায়ে মিলন উর্মিকে জুতা দিয়ে পেটান। এর পর উর্মি দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসা থেকে বের হয়ে যান।

পরে উর্মি মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় গিয়ে হারপিক পান করেন এবং দুই শিশুকেও তা পান করান। এতে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। অপর দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হলে মিম ও আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আবির বর্তমানে জরুরি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উর্মির স্বামী মিলনকে আগেই আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে তাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপনে দ্বিতীয় বিয়ে করার জন্য নারীকে দিলেন 'মাশুল'

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


গোপনে দ্বিতীয় বিয়ে করার জন্য নারীকে দিলেন

প্রথম বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে পুনরায় বিয়ের একটি আলোচিত মামলায় শারমিন সুরভী মৌসুমী নামের এক প্রবাসী নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

এছাড়া, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি শারমিন জন্মসূত্রে বাংলাদেশি হলেও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানে বসবাস করছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল জানিয়েছেন, শারমিন পূর্বের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে জাকের আহমেদ নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি জানার পর জাকের আহমেদ আদালতে মামলা দায়ের করেন।

মামলার বিচার চলাকালে বাদী ও সাক্ষীগণের জবানবন্দি এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে এই সাজা প্রদান করে। বিয়ের আয়োজন ও সহায়তার সঙ্গে যুক্ত পরিবারের অন্যান্য সদস্যদের মামলায় আসামি করা হলেও রায়ে তাদের বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত এসেছে বলে আইনজীবী জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের তিন পাইলট যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


ইরানের তিন পাইলট যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন

যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন পাইলট ইরানের। তাদের নাম মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি এবং হোসেনই মাহদাভিয়ান বলে জানা গেছে। প্রথম দুইজন নৌবাহিনীর পাইলট হিসেবে পরিচিত ছিলেন, আর তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। খবরটি এসেছে ইরান ইন্টারন্যাশনালের মাধ্যমে।

তবে, কোথায় এই তিন পাইলট হামলার শিকার হয়েছেন, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইরান। তেহরান উল্লেখ করেনি, তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সংঘাতে অংশ নিয়েছিলেন কি না।

এই তিন পাইলটের পাশাপাশি, ইরান আরও ছয়জন নৌবাহিনীর সদস্যের মৃত্যুর তথ্যও দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণের ফলে মঙ্গলবার ও বুধবারে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।

এছাড়া, হরমুজগান প্রদেশে বিয়ের এক অনুষ্ঠানে চারজনের প্রাণহানির ঘটনায় মার্কিন হামলাকে দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা। নৌবাহিনীর ওই ছয় কর্মকর্তা খুজেস্তানে ইতোমধ্যে নিহত হিসেবে সরকারের প্রকাশিত প্রতিবেদনে সাতজনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন কি না, তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট হ্রাসের উদ্দেশ্যে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর মেহেদীবাগস্থ বাসভবনে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এই পরিকল্পনার কথা জানান।

সাক্ষাৎকালে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটের সমাধানের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব উপস্থাপন করেন। তারা একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানান।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের পক্ষ থেকে তুলে ধরেন।

পরে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে পেশ করেন। স্মারকলিপিতে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ সীতাকুণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সহযোগিতা কামনা করা হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সীতাকুণ্ড সমুদ্রউপকূলে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করছেন সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%