প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রথম বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে পুনরায় বিয়ের একটি আলোচিত মামলায় শারমিন সুরভী মৌসুমী নামের এক প্রবাসী নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।
এছাড়া, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি শারমিন জন্মসূত্রে বাংলাদেশি হলেও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানে বসবাস করছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল জানিয়েছেন, শারমিন পূর্বের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে জাকের আহমেদ নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি জানার পর জাকের আহমেদ আদালতে মামলা দায়ের করেন।
মামলার বিচার চলাকালে বাদী ও সাক্ষীগণের জবানবন্দি এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে এই সাজা প্রদান করে। বিয়ের আয়োজন ও সহায়তার সঙ্গে যুক্ত পরিবারের অন্যান্য সদস্যদের মামলায় আসামি করা হলেও রায়ে তাদের বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত এসেছে বলে আইনজীবী জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন