প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন পাইলট ইরানের। তাদের নাম মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি এবং হোসেনই মাহদাভিয়ান বলে জানা গেছে। প্রথম দুইজন নৌবাহিনীর পাইলট হিসেবে পরিচিত ছিলেন, আর তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। খবরটি এসেছে ইরান ইন্টারন্যাশনালের মাধ্যমে।
তবে, কোথায় এই তিন পাইলট হামলার শিকার হয়েছেন, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইরান। তেহরান উল্লেখ করেনি, তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সংঘাতে অংশ নিয়েছিলেন কি না।
এই তিন পাইলটের পাশাপাশি, ইরান আরও ছয়জন নৌবাহিনীর সদস্যের মৃত্যুর তথ্যও দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণের ফলে মঙ্গলবার ও বুধবারে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।
দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।
এছাড়া, হরমুজগান প্রদেশে বিয়ের এক অনুষ্ঠানে চারজনের প্রাণহানির ঘটনায় মার্কিন হামলাকে দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা। নৌবাহিনীর ওই ছয় কর্মকর্তা খুজেস্তানে ইতোমধ্যে নিহত হিসেবে সরকারের প্রকাশিত প্রতিবেদনে সাতজনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন কি না, তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন