১১:৫৪ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (জুলাই) মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছে এবং তিনি সতর্ক করে দিয়েছেন যে, ওয়াশিংটন দেশটিতে কঠোর আঘাত হানা অব্যাহত রাখবে।
তিনি ‘হিউ হিউইট শো’-তে একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমরা পিক্যাক্স মাউন্টেন গুঁড়িয়ে দেব। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।’
তিনি আরও বলেন, ‘আমরা (পিক্যাক্স মাউন্টেন) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তাদের পারমাণবিক বিষয় নিয়ে কর্মকাণ্ড ভালো নয়। যখনই আমরা এ সম্পর্কে শুনি, আমরা উড়িয়ে দিই। তাই তারা এ নিয়ে কথা বলতে পছন্দ করে না। কিন্তু আমরা সম্ভবত খুব তাড়াতাড়ি পিক্যাক্সে একটি হামলা চালাব।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পিক্যাক্স মাউন্টেন ইরানের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত এবং এটি একটি অত্যন্ত সুরক্ষিত স্থান, যেখানে মাটির গভীরে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমারও এগুলো নাগালের বাইরে।
এদিকে, সোমবার সকালে ট্রাম্প জানান, দুই পক্ষের মধ্যে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বিনিময়ের পর যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে ইরানি জাহাজ চলাচলের ওপর অবরোধ পুনর্বহাল করছে এবং অর্থের বিনিময়ে হরমুজ প্রণালী খোলা রাখা নিশ্চিত করবে।
তিনি ‘হিউ হিউইট শো’-তে বলেন, ‘আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠিন আঘাত হানব এবং আগামীকালও কঠিন আঘাত হানব। আর এ ব্যাপারে তাদের কিছুই করার থাকবে না।’
সূত্র: রয়টার্স
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন