প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাহরাইনে নোঙর করা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর লক্ষ্য করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানায়।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে বাহিনীটি জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাব দিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
ইরানের মতে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে বাহরাইনের মার্কিন নৌঘাঁটির প্রধান জ্বালানি সংরক্ষণাগারে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় একটি আকাশ প্রতিরক্ষা রাডার, নৌঘাঁটির প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং রকেট প্রতিরোধী সতর্কীকরণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
এছাড়া মার্কিন নৌবাহিনীর চালকবিহীন যুদ্ধজাহাজ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি বিশেষ কেন্দ্রও এই হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান এখনো চলমান রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে তাৎক্ষণিকভাবে কোন আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন