ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সাঙ্গু নদী থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ পর্যটকের মরদেহ


সাঙ্গু নদী থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ পর্যটকের মরদেহ

বান্দরবানে থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার দুদিন পর পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে থানচির রাজা পাথর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহের মাসকান্দা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, আজ সকালে নৌকাডুবি স্থানে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ পানিতে ভেসে উঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে বিজিবি ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ মোট আটজন দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালিয়েও নিখোঁজ পর্যটকের সন্ধান পাননি। অবশেষে ঘটনার দুই দিন পর আজ সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।

থানচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, রাজাপাথর এলাকায় মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে এনে ক্যাম্পে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে ডিম পাহাড়ের ২১ কিলোমিটার সড়ক হয়ে তিন্দুতে পৌঁছায়। পরে সেখান থেকে নৌকাযোগে লাংলোক ঝরনা দেখতে যাওয়ার পথে রাজা পাথর এলাকায় প্রবল স্রোতের মধ্যে নৌকাটি ডুবে যায়। এ সময় জাওয়াদ নিখোঁজ হন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার ফাইটারসহ আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


সাভারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার ফাইটারসহ আহত ৫

সাভার থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর পার্শ্বে ঢাকা-আরিচা মহাসড়কের সংলগ্ন রং মিশানোর কেমিক্যালের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ জুলাই) ভোররাতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শহিদুল্লা হাউজিংয়ের ছয়তলা ভবনে আগুন লাগে। সকাল সাতটার দিকে এই আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

কারখানার লোকজনের দাবি, বৈদ্যুতিক মিটার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এখনও কিছু বলেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, রঙ মিশানোর কেমিক্যালের একটি বড় কারখানায় আগুন লাগে। আশপাশের লোকজন যখন আগুনের ধোঁয়া দেখতে পান, তখন তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের চারজন ফায়ার ফাইটারসহ মোট পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান। গুরুতর আহত মশিউর রহমানকে (৪০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাতে সাড়ে বারোটার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত একটা থেকে সকাল সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করা হয়। কেমিক্যাল গুদামে আগুন লাগার কারণে ঘন ঘন বিস্ফোরণের ফলে তাদের চারজন ফায়ার ফাইটার আহত হন। সকলের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, সকাল সাতটার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এনে কার্যক্রম শেষ করা হয়েছে। পরবর্তী তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনার প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়।

প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে এ মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদন পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এ নিয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

এ মামলায় সাত আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন ও কনস্টেবল মাসুদ মিয়া।

নিহত আসহাবুল ইয়ামিন এমআইএসিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালান পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে দুপুর ১টা ৩০ মিনিটে বুকের বাঁ পাশে গুলি করেন তারা। গুলিতে তার বুকের বাঁ পাশে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়। একপর্যায়ে ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গাড়িটি এপাশ থেকে ওপাশ প্রদক্ষিণ করতে থাকেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। প্রায় মৃত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। একইসঙ্গে সাঁজোয়া যানের ভেতর থেকে একজন পুলিশ সদস্যকে বের করে তার পায়ে পুনরায় গুলির নির্দেশ দেন।

ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে রাস্তার ওপরের একপ্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে সড়ক বিভাজনের পাশে ফেলে দেন। গুলিবিদ্ধ ইয়ামিনকে তখনও নিশ্বাস নিতে দেখা যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিঠাপুকুর উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:২২ পি.এম


মিঠাপুকুর উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল হোসেন নামে একজন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর অভিযোগে অভিযুক্ত ব্যক্তি এবং তার লোকজনের প্রাণনাশের হুমকির কারণে ভুক্তভোগীর স্বজনরা থানায় মামলা করতে পারেননি বলে দাবি করেছেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, পাঁচ দিন পর শনিবার (২৫ জুলাই) রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে। একই রাতে এ ঘটনার জন্য মামলা করা হয়েছে।

ভুক্তভোগীর স্বজন এবং এলাকাবাসী জানিয়েছেন, ঘটনাটি ঘটে উপজেলার ইমাদপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে। শিশুটির মা নেই এবং বাবা ভবঘুরে অবস্থায় বিভিন্ন স্থানে থাকেন, ফলে শিশুটি এলাকার বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতো।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, ২০ জুলাই মঙ্গলবার একই এলাকার বাছিদ মিয়ার ছেলে আবুল হোসেন শিশুটিকে নাস্তা খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আবুল হোসেন দ্রুত পালিয়ে যান। পরে এলাকাবাসী শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার পর এলাকাতে উত্তেজনা সৃষ্টি হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি উঠতে থাকে। তবে ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, আবুল হোসেন প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে থানায় মামলা বা অভিযোগ করলে পরিবার ও এলাকাবাসীকে হত্যার হুমকি দেওয়া হয়। তাদের ওপর নজরদারি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখা হয়। এ কারণে পাঁচ দিন পার হলেও কেউ থানায় গিয়ে মামলা করার সাহস পাননি এবং পরিবারটি কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ ভুক্তভোগী শিশুটিকে তার বাড়ি থেকে উদ্ধার করেছে। শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। শনিবার রাতে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরে ঢুকে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পেলেন মা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


ঘরে ঢুকে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পেলেন মা

নেত্রকোণায় একটি যুবকের গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ জুলাই) ভোরে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামের নিজ বসতঘর থেকে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মাহফুল মিয়া (৩৫) এবং তিনি একই এলাকার মৃত ইয়াকুব আলীর পুত্র।

পুলিশ এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাতে রাতের খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। রোববার ভোরে, তার মা ঘুম থেকে উঠে দেখেন ছেলের ঘরের দরজা খোলা রয়েছে।

এমন সময়, লোডশেডিং থাকার কারণে তিনি ঘরে ঢুকে টর্চের আলো জ্বালালে দেখতে পান মাহফুল গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনার স্থলে ছুটে আসেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করতে শুরু করেছে এবং পরবর্তী আইনি কার্যক্রমও শুরু হয়েছে।

পরিবারের জানানো তথ্য অনুযায়ী, নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, প্রতিবেশীর সঙ্গে মাহফুলের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করার জন্য এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%