প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুরের মিঠাপুকুর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল হোসেন নামে একজন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর অভিযোগে অভিযুক্ত ব্যক্তি এবং তার লোকজনের প্রাণনাশের হুমকির কারণে ভুক্তভোগীর স্বজনরা থানায় মামলা করতে পারেননি বলে দাবি করেছেন।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, পাঁচ দিন পর শনিবার (২৫ জুলাই) রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে। একই রাতে এ ঘটনার জন্য মামলা করা হয়েছে।
ভুক্তভোগীর স্বজন এবং এলাকাবাসী জানিয়েছেন, ঘটনাটি ঘটে উপজেলার ইমাদপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে। শিশুটির মা নেই এবং বাবা ভবঘুরে অবস্থায় বিভিন্ন স্থানে থাকেন, ফলে শিশুটি এলাকার বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতো।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, ২০ জুলাই মঙ্গলবার একই এলাকার বাছিদ মিয়ার ছেলে আবুল হোসেন শিশুটিকে নাস্তা খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আবুল হোসেন দ্রুত পালিয়ে যান। পরে এলাকাবাসী শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার পর এলাকাতে উত্তেজনা সৃষ্টি হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি উঠতে থাকে। তবে ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, আবুল হোসেন প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে থানায় মামলা বা অভিযোগ করলে পরিবার ও এলাকাবাসীকে হত্যার হুমকি দেওয়া হয়। তাদের ওপর নজরদারি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখা হয়। এ কারণে পাঁচ দিন পার হলেও কেউ থানায় গিয়ে মামলা করার সাহস পাননি এবং পরিবারটি কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ ভুক্তভোগী শিশুটিকে তার বাড়ি থেকে উদ্ধার করেছে। শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। শনিবার রাতে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন