প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোণায় একটি যুবকের গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (২৬ জুলাই) ভোরে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামের নিজ বসতঘর থেকে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মাহফুল মিয়া (৩৫) এবং তিনি একই এলাকার মৃত ইয়াকুব আলীর পুত্র।
পুলিশ এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাতে রাতের খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। রোববার ভোরে, তার মা ঘুম থেকে উঠে দেখেন ছেলের ঘরের দরজা খোলা রয়েছে।
এমন সময়, লোডশেডিং থাকার কারণে তিনি ঘরে ঢুকে টর্চের আলো জ্বালালে দেখতে পান মাহফুল গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনার স্থলে ছুটে আসেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করতে শুরু করেছে এবং পরবর্তী আইনি কার্যক্রমও শুরু হয়েছে।
পরিবারের জানানো তথ্য অনুযায়ী, নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, প্রতিবেশীর সঙ্গে মাহফুলের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করার জন্য এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন