প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাভার থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর পার্শ্বে ঢাকা-আরিচা মহাসড়কের সংলগ্ন রং মিশানোর কেমিক্যালের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (২৬ জুলাই) ভোররাতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শহিদুল্লা হাউজিংয়ের ছয়তলা ভবনে আগুন লাগে। সকাল সাতটার দিকে এই আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।
কারখানার লোকজনের দাবি, বৈদ্যুতিক মিটার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এখনও কিছু বলেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, রঙ মিশানোর কেমিক্যালের একটি বড় কারখানায় আগুন লাগে। আশপাশের লোকজন যখন আগুনের ধোঁয়া দেখতে পান, তখন তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের চারজন ফায়ার ফাইটারসহ মোট পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান। গুরুতর আহত মশিউর রহমানকে (৪০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাতে সাড়ে বারোটার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত একটা থেকে সকাল সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করা হয়। কেমিক্যাল গুদামে আগুন লাগার কারণে ঘন ঘন বিস্ফোরণের ফলে তাদের চারজন ফায়ার ফাইটার আহত হন। সকলের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, সকাল সাতটার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এনে কার্যক্রম শেষ করা হয়েছে। পরবর্তী তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন