০৭:২৩ পি.এম
নারায়ণগঞ্জে আলোচিত দুটি ডাকাতির মামলায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও একটি শর্টগানসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী।
সোমবার (১৩ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাপান প্রবাসী এক দম্পতির গাড়ি থামিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা, বেশ কয়েকটি মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করা হয়। এ ঘটনার পর মামলা হওয়ার পর পুলিশ তদন্তসহ নানা তৎপরতা শুরু করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
রোববার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপ থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার হয়।
এ ছাড়া গত ২ জুলাই বন্দর উপজেলায় ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার সদস্যদের দুটি শর্টগান ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রূপগঞ্জে অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার হয় লুট হওয়া একটি শর্টগান।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন