প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে কেন্দ্রীয় বিএনপি স্বপদে পুনর্বহাল করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, "দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গেল ২১ জানুয়ারি মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।" তার আবেদনের প্রেক্ষিতে, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
চিঠির অনুলিপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং নড়াইল জেলা বিএনপির সভাপতিকে প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ দিন পর, ২৪ ডিসেম্বর মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন প্রত্যাহার করে শরিক দলের নেতা এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।
দলীয় মনোনয়ন হারানোর পর, নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন মনিরুল ইসলাম। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। গত ২১ জানুয়ারি তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন