ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে জেএসপিএসের শিক্ষকদের জন্য সেমিনার


মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে জেএসপিএসের শিক্ষকদের জন্য সেমিনার

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জেএসপিএস (জাপান সোসাইটি ফর দ্যা প্রোমোশন অব সায়েন্স) অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং জেএসপিএস এর সহযোগিতায় শিক্ষকদের জন্য ‘গাইডেন্স সেমিনার অন জেএসপিএস এন্ড ইটস ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও জেইউএএবি এর সাবেক সভাপতি প্রফেসর ড. এম এ এম এহিয়া খন্দকার এবং জেএসপিএস ব্যাংকক অফিসের পরিচালক প্রফেসর ড. ইয়োশিও ওটেনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. তুহিন শুভ্র রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনার আয়োজক কমিটির আহবায়ক, বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইসি সদস্য, সাবেক যুগ্ম-সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. আশরাফ হোসাইন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. তন্ময় রায় তুষার।

আরও পড়ুন: আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং গবেষক শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ এম


টাঙ্গাইলের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন

জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইলের ছিন্নমূল শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের দিকে টাঙ্গাইল রেল স্টেশন এলাকায় দেড় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জনশক্তি’ নিয়ে কোনও আলোচনা হয়নি: জাতীয় নাগরিক কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ এম


‘জনশক্তি’ নিয়ে কোনও আলোচনা হয়নি: জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটি সকলের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ভুল তথ্যে বিভ্রান্ত না হন। সংগঠনটি জানায়, ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়নি।

শনিবার, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তথ্য জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে তারা মনে করছে।

এতে আরও বলা হয়, আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম নিয়ে আমাদের মধ্যে আলোচনা কিংবা সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাটুরিয়ায় ছিন্নমুলদের মাঝে কম্বল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ এম


সাটুরিয়ায় ছিন্নমুলদের মাঝে কম্বল বিতরণ

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন শুক্রবার রাতে ছিন্নমুল শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন। রাতের অন্ধকারে বালিয়াটি জমিদার বাড়ি, পশ্চিম চালা এলাকা, সাটুরিয়া হাসপাতাল রোড এবং কালুশাহ মাজার এলাকায় এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সড়কে অবস্থানরত ভাসমান দুঃস্থ শীতার্থরা হাতে কম্বল পেয়ে আনন্দিত হন।

বালিয়াটি বাজারের পান দোকানদার মুক্তার হোসেন বলেন, "গভীর রাত পর্যন্ত পান বিক্রি করি। এখন শীতের মাত্রা বেশী। আবার মৃদু বাতাস বইতে শুরু করেছে। শীত বেড়েছে, হঠাৎ করে ইউএনওর গাড়ী এসে থামল গতকাল রাতে। আমাকে ও আশেপাশের অবস্থানরত ছিন্নমুল অনেকের গায়ে কম্বল দিলেন। এতে আমার উপকার হয়েছে।"

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন জানান, মানিকগঞ্জ জেলা পরিষদ থেকে ৩ শতাধিক কম্বল হাতে পেয়েই তা বিতরণ শুরু করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে ৩ লক্ষ টাকার কম্বল কেনার পরিকল্পনা রয়েছে। হাতে পেলে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হবে। এছাড়া বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় কম্বল বিতরণ করা হবে। সরকারী প্রতিষ্ঠান ছাড়াও যে কোন সংগঠন ও ব্যক্তি কম্বল বিতরণ করতে পারে এবং আমাদের মাধ্যমে তা বিতরণ করার সুযোগ রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে বি,এন,পি’র দুই পক্ষের সংঘর্ষে ৩ গুলিবিদ্ধ, ১০ আহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ এম


মুন্সীগঞ্জে বি,এন,পি’র দুই পক্ষের সংঘর্ষে ৩ গুলিবিদ্ধ, ১০ আহত

মুন্সীগঞ্জের চরাঞ্চলে অবস্থিত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বি,এন,পি’র সদর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে। এই সংঘর্ষের ফলে কমপক্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে এবং ১০ জন আহত হয়েছে। উভয় পক্ষের মধ্যে মূর্হুমূহু ককটেল বিস্ফোরণের কারণে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকা কেঁপে ওঠে।

গুলিবিদ্ধ ৩ জনের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। গুলিবিদ্ধরা হলেন জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫) এবং আমেনা বেগম (২২)। আহতদের মধ্যে অপু খাঁ (১৬) এবং ইব্রাহিম খাঁ (১৪) রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের বাসিন্দা সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা এবং একই ইউনিয়নের শামারচর গ্রামের বিএনপি নেতা আওলাদ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শুক্রবার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে শনিবার ভোর ৬টার দিকে আওলাদ মোল্লার লোকজন ককটেল বিস্ফোরণ ও গুলি ছুঁড়তে ছুঁড়তে চরডুমুরিয়া গ্রামে প্রবেশ করে। রহিম মোল্লার লোকজন প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে সাংবাদিকদের জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%