প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন শুক্রবার রাতে ছিন্নমুল শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন। রাতের অন্ধকারে বালিয়াটি জমিদার বাড়ি, পশ্চিম চালা এলাকা, সাটুরিয়া হাসপাতাল রোড এবং কালুশাহ মাজার এলাকায় এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সড়কে অবস্থানরত ভাসমান দুঃস্থ শীতার্থরা হাতে কম্বল পেয়ে আনন্দিত হন।
বালিয়াটি বাজারের পান দোকানদার মুক্তার হোসেন বলেন, "গভীর রাত পর্যন্ত পান বিক্রি করি। এখন শীতের মাত্রা বেশী। আবার মৃদু বাতাস বইতে শুরু করেছে। শীত বেড়েছে, হঠাৎ করে ইউএনওর গাড়ী এসে থামল গতকাল রাতে। আমাকে ও আশেপাশের অবস্থানরত ছিন্নমুল অনেকের গায়ে কম্বল দিলেন। এতে আমার উপকার হয়েছে।"
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন জানান, মানিকগঞ্জ জেলা পরিষদ থেকে ৩ শতাধিক কম্বল হাতে পেয়েই তা বিতরণ শুরু করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে ৩ লক্ষ টাকার কম্বল কেনার পরিকল্পনা রয়েছে। হাতে পেলে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হবে। এছাড়া বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় কম্বল বিতরণ করা হবে। সরকারী প্রতিষ্ঠান ছাড়াও যে কোন সংগঠন ও ব্যক্তি কম্বল বিতরণ করতে পারে এবং আমাদের মাধ্যমে তা বিতরণ করার সুযোগ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন