ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আ. লীগ আমলের দুর্নীতির তথ্য খতিয়ে দেখা হচ্ছে


সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আ. লীগ আমলের দুর্নীতির তথ্য খতিয়ে দেখা হচ্ছে

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেস্টনিতে যেসব অনিময় দুর্নীতি ঘটেছে, সেগুলোর তথ্য সংগ্রহের কাজ এখন চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে সমাজসেবা রংপুর বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।

সমাজকল্যাণ মন্ত্রী এ বিষয়ে বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে সরকার এবং এক ভাগ দুর্নীতিও তারা মেনে নেবেন না। কারণ, শেষ পর্যন্ত সরকারের জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এছাড়া, তিনি আরও জানান, আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুরসহ বাংলাদেশের সকল পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে।

এর আগে, সমাজসেবার বিভিন্ন অফিস পরিদর্শন করেন তিনি। বিভিন্ন অফিস কক্ষে ‍ধুলার কারণে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিলুপ্তির পথে গাছ রক্ষায় স্বেচ্ছাসেবক দলের বিশেষ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


বিলুপ্তির পথে গাছ রক্ষায় স্বেচ্ছাসেবক দলের বিশেষ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকার ধামরাই পৌরসভায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক হাজার গাছের চারা রোপণ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।

শনিবার (৪ জুলাই) দিনব্যাপী ধামরাই পৌসভার কালিয়াগাড় এবং পাঠানটোলাসহ বিভিন্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় বজ্রপাত নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব তালগাছসহ বিভিন্ন বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির ফলজ, বনজ এবং ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে জাতীয় প্রতিশ্রুতি রয়েছে, সেটিকে বেগবান করতেই এই সবুজায়ন উদ্যোগটি নেওয়া হয়েছে। তারা কেবল চারা রোপণ করেই ক্ষান্ত হবেন না, বরং প্রতিটি চারা গাছ যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণেরও বিশেষ ব্যবস্থা নিয়েছেন। পর্যায়ক্রমে ধামরাইয়ের পাশাপাশি ঢাকা জেলার প্রতিটি এলাকায় এই পরিবেশবান্ধব কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বেগবান করতে এবং ধামরাইকে সবুজ করতেই আমাদের এ উদ্যোগ। এছাড়া বিলুপ্তপ্রায় দেশীয় গাছগুলোকে বাঁচিয়ে রাখাও আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব আমরা দেখছি, তা থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রোপণ করা এই এক হাজার চারার প্রতিটি যেন টিকে থাকে, সেজন্য আমাদের স্বেচ্ছাসেবকরা নিয়মিত পরিচর্যা করবে। পুরো ঢাকা জেলাজুড়ে আমাদের এই সবুজায়ন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার ডলি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু এবং ছাত্রদল নেতা আরিফ হোসেন রিজভী প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকবাজার খাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


চকবাজার খাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের খাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আজ শনিবার (৪ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে চকবাজারের আশিক টাওয়ার সংলগ্ন খাজা মার্কেটের বহুতল ভবনে এই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে বিকেল ৩টা ১৪ মিনিটের দিকে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুপুর ১টা ৪৬ মিনিটে তারা প্রথম ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত একটি দোকান থেকে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতের আঁধারে ধ্বংস হলো প্রতিবন্ধী হাফেজ শরীফের স্বপ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


রাতের আঁধারে ধ্বংস হলো প্রতিবন্ধী হাফেজ শরীফের স্বপ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের অন্ধকারে একজন প্রতিবন্ধী ব্যক্তির কলাবাগান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

এভাবে ধ্বংস হয়ে যাওয়ায়, জীবনযাপনের একমাত্র অবলম্বন হয়ে ওঠা বাগানটি নিয়ে ভুক্তভোগী হাফেজ শরীফ ভূঁইয়া দিশেহারা হয়ে পড়েছেন।

শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার সীমান্তবর্তী পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া পূর্বপাড়ায় এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী হাফেজ শরীফ ভূঁইয়া জানান, এর আগেও কয়েক দফায় তার বাগানে হামলা চালানো হয়েছে। প্রথমে ৭০টি, পরে ১৮০টি এবং সর্বশেষ আরও ২৪০টি কলাগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। সব মিলিয়ে তার ৪৯০টি ফলনশীল কলাগাছ নষ্ট হয়ে গেছে। এর পাশাপাশি ২০টি লিচুর চারা এবং ১৫টি আমের চারাও কেটে ফেলা হয়েছে।

তিনি অভিযোগ করেন, অনেক কষ্ট করে গড়ে তোলা এই বাগানটি ছিল তার পরিবারের আয়ের প্রধান উৎস। বারবার গাছ কেটে দেওয়ায় তিনি এখন চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে, যারা দায়ী তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

স্থানীয়রা বলেন, একজন প্রতিবন্ধী মানুষের জীবিকার ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানিয়েছেন, এ বিষয়ে যদি লিখিত অভিযোগ আসে, তাহলে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির জুলাই পদযাত্রা হবে ১০০ উপজেলা ও পৌরসভায়: সারজিস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


এনসিপির জুলাই পদযাত্রা হবে ১০০ উপজেলা ও পৌরসভায়: সারজিস

এনসিপি আগামী সেমাবার (৬ জুলাই) থেকে জুলাই পদযাত্রা শুরু করার কথা জানিয়ে দলের উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, এবারের মূল লক্ষ্য হচ্ছে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা।

শনিবার (৪ জুলাই) বিকালে দেশব্যাপী পদযাত্রা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম আরো জানান, ২০২৫ সালেও জুলাই পদযাত্রা আমরা করেছি। এবারে আমরা গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার উদ্দেশ্যে জুলাই পদযাত্রার আয়োজন করতে যাচ্ছি। ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। উপজেলা ভিত্তিক পদযাত্রা, সব স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে কর্মসূচি ও কনসার্টও আয়োজন করা হবে।

তিনি বলেন, যেসব ১০০ উপজেলা এবং পৌরসভায় স্থানীয় নির্বাচনে প্রার্থী দেয়া হবে, সেই জায়গাগুলোতে পদযাত্রা অনুষ্ঠিত হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সিন্ডিকেটের কারণে কীটনাশক ও সারের দাম বৃদ্ধি বিষয়গুলোও আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও জানান, রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেদিন দর্শকদের জন্য আত্মপ্রকাশ ঘটবে জাতীয় কৃষকশক্তি, যা আমাদের আরেকটি অঙ্গসংগঠন। আগামী সোমবার বিকেল ৪টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং রাত ৮টায় সাভার উপজেলায় পদযাত্রা শুরু হবে। এরপর, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%