প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেস্টনিতে যেসব অনিময় দুর্নীতি ঘটেছে, সেগুলোর তথ্য সংগ্রহের কাজ এখন চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে সমাজসেবা রংপুর বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
সমাজকল্যাণ মন্ত্রী এ বিষয়ে বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে সরকার এবং এক ভাগ দুর্নীতিও তারা মেনে নেবেন না। কারণ, শেষ পর্যন্ত সরকারের জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে।
এছাড়া, তিনি আরও জানান, আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুরসহ বাংলাদেশের সকল পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে।
এর আগে, সমাজসেবার বিভিন্ন অফিস পরিদর্শন করেন তিনি। বিভিন্ন অফিস কক্ষে ধুলার কারণে ক্ষোভও প্রকাশ করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন