প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এনসিপি আগামী সেমাবার (৬ জুলাই) থেকে জুলাই পদযাত্রা শুরু করার কথা জানিয়ে দলের উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, এবারের মূল লক্ষ্য হচ্ছে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা।
শনিবার (৪ জুলাই) বিকালে দেশব্যাপী পদযাত্রা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম আরো জানান, ২০২৫ সালেও জুলাই পদযাত্রা আমরা করেছি। এবারে আমরা গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার উদ্দেশ্যে জুলাই পদযাত্রার আয়োজন করতে যাচ্ছি। ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। উপজেলা ভিত্তিক পদযাত্রা, সব স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে কর্মসূচি ও কনসার্টও আয়োজন করা হবে।
তিনি বলেন, যেসব ১০০ উপজেলা এবং পৌরসভায় স্থানীয় নির্বাচনে প্রার্থী দেয়া হবে, সেই জায়গাগুলোতে পদযাত্রা অনুষ্ঠিত হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সিন্ডিকেটের কারণে কীটনাশক ও সারের দাম বৃদ্ধি বিষয়গুলোও আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরও জানান, রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেদিন দর্শকদের জন্য আত্মপ্রকাশ ঘটবে জাতীয় কৃষকশক্তি, যা আমাদের আরেকটি অঙ্গসংগঠন। আগামী সোমবার বিকেল ৪টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং রাত ৮টায় সাভার উপজেলায় পদযাত্রা শুরু হবে। এরপর, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন