প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের অন্ধকারে একজন প্রতিবন্ধী ব্যক্তির কলাবাগান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
এভাবে ধ্বংস হয়ে যাওয়ায়, জীবনযাপনের একমাত্র অবলম্বন হয়ে ওঠা বাগানটি নিয়ে ভুক্তভোগী হাফেজ শরীফ ভূঁইয়া দিশেহারা হয়ে পড়েছেন।
শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার সীমান্তবর্তী পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া পূর্বপাড়ায় এই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী হাফেজ শরীফ ভূঁইয়া জানান, এর আগেও কয়েক দফায় তার বাগানে হামলা চালানো হয়েছে। প্রথমে ৭০টি, পরে ১৮০টি এবং সর্বশেষ আরও ২৪০টি কলাগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। সব মিলিয়ে তার ৪৯০টি ফলনশীল কলাগাছ নষ্ট হয়ে গেছে। এর পাশাপাশি ২০টি লিচুর চারা এবং ১৫টি আমের চারাও কেটে ফেলা হয়েছে।
তিনি অভিযোগ করেন, অনেক কষ্ট করে গড়ে তোলা এই বাগানটি ছিল তার পরিবারের আয়ের প্রধান উৎস। বারবার গাছ কেটে দেওয়ায় তিনি এখন চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে, যারা দায়ী তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয়রা বলেন, একজন প্রতিবন্ধী মানুষের জীবিকার ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানিয়েছেন, এ বিষয়ে যদি লিখিত অভিযোগ আসে, তাহলে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন