০৭:২০ পি.এম
ঢাকায় বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এবং শীর্ষ অবস্থানে রয়েছে। আজ শুক্রবার সড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম। ছুটির দিন হওয়ায়, ঢাকার স্কুল-কলেজসহ সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঢাকার বায়ু ক্ষতিকর।
বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকা ১০ নম্বরে রয়েছে, অন্যদিকে শীর্ষে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তা। সকাল ৮টা ৩৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
আজ শুক্রবার (৩ জুলাই) ছুটির দিন সকালে, আইকিউএয়ারের সর্বশেষ সূচকে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ১০২, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান কিছুটা ওঠানামা করতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তালিকার শীর্ষে থাকা জাকার্তার বায়ুমানের স্কোর ১৬০, যা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হচ্ছে। পাকিস্তানের লাহোরের দূষণের মাত্রা কাছাকাছি, শহরটির স্কোর ১৫৮। তৃতীয় স্থানে রয়েছে কঙ্গো, যার স্কোর ১৫৫। এই শহর দুটির বায়ুমানের স্কোরও অস্বাস্থ্যকর।
এছাড়া, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত এমন তালিকায় আরও সাতটি শহরের নাম রয়েছে। এগুলো হলো- উগান্ডার কাম্পালা, চিলির শান্তিয়াগো, মিশরের কায়রো, ইসরাইলের জেরুজালেম ও তেল আবিব, ইরানের তেহরান, ভারতের দিল্লি।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন