ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তারাগঞ্জে কঙ্কাল ও খুলি উদ্ধার


তারাগঞ্জে কঙ্কাল ও খুলি উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি এবং পচে যাওয়া একটি মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটির কঙ্কাল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে সেচ ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান কয়েকজন কৃষক। এ সময় দুর্গন্ধ পেয়ে তারা ক্যানেলের ধারে এগিয়ে গেলে প্রথমে একটি মাথার খুলি এবং পরে ঝোপঝারে মরদেহের কঙ্কাল দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ ঘটনা ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি সেচ ক্যানেলের ধারে ফেলে রাখা হয়েছে। মরদেহটির মাথার খুলির কাছের সবুজ ঘাস রক্তের মতো রং ধারণ করেছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে মাথার খুলি ও বডির কয়েক অংশে বিভক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ক্রাইম সিন ইউনিট আসতেছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙনে ঝুঁকিতে সেতু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙনে ঝুঁকিতে সেতু

মাদারীপুরের শিবচরে উৎরাইল-শিবচর সড়কের আড়িয়াল খাঁ নদের ওপরে নির্মিত সেতুর পাড়ে নতুনভাবে ভাঙন শুরু হয়েছে। এর ফলে স্থানীয়দের মধ্যে এক প্রকার আতঙ্ক দেখা দিয়েছে।

সূত্র অনুযায়ী, ২০২৫ সালের জুন-জুলাইয়ে সেতুর পাড়ের প্রায় ২০০ মিটার জায়গা ভেঙে গিয়ে নদীতে বিলীন হয়। চলতি বর্ষাতেও একই স্থানে আবার নতুনভাবে ভাঙন দেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

স্থানীয় সজিব হোসেন এই ভাঙনের বিষয়ে বলেছেন, ‘সেতুর পাড়ে নদে প্রচণ্ড ঘূর্ণিস্রোতের সৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণিস্রোতের কারণে ভাঙনের সৃষ্টি হয়েছে। গতবার সেতুর কাছের ২০০ মিটারেরও বেশি জায়গা ভেঙে গেছে। যদি সেতুর নিচে ও পাশে এভাবে ভাঙন চলতে থাকে, তাহলে সেতুর জন্য একটি বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’

২০২৩ সালের ৪ নভেম্বর ৫৫০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৮০ মিটার প্রস্থের ‘লিটন চৌধুরী’ নামের সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। এই সেতুটির ফলে শিবচর সদরের সঙ্গে দত্তপাড়া, শিরুয়াইল, নিলখী ইউনিয়নের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা হয়। এর ফলে এই অঞ্চলের লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়।

শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুটিতে ১১টি স্প্যান, ৯টি পিয়ার, ১২৩টি পাইল রয়েছে, এবং পাইলের দৈর্ঘ্য ৪৮ মিটার। সংযোগ সড়কের দৈর্ঘ্য ১.৫০ কিলোমিটার।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান মন্তব্য করেছেন, ‘ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে এবং আশা করছি, শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মঙ্গোলিয়ার বুকে ন্যাশনাল পার্কে, বিএনপির নামে বৃক্ষরোপণ করেছেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শুক্রবার (৩ জুলাই) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে এ গুরুত্বপূর্ন খবরটি জানান।

হাবিব উন নবী খান সোহেল লিখেছেন, "মঙ্গোলিয়ার বুকে ন্যাশনাল পার্কে রোপণ করে এসেছি ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)’ নামের বৃক্ষটি। শত ঝড় বৃষ্টি রোদ আর তুষারপাত মোকাবিলা করে বড় হয়ে উঠুক বৃক্ষটি সময়ের গতিতে, যেভাবে অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দলটি।"

সম্প্রতি, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ৪৫তম স্থায়ী কমিটির সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

সভার সময়, এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, টেকসই উন্নয়ন, এবং পারস্পরিক বোঝাপড়া আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করার অভিযোগ

নড়াইল সদরে নাতিদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মস্তফা কাজি (৭৪) নামে এক ব্যক্তিকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ এলাকায় এ নির্মম ঘটনা ঘটে।

নিহত মস্তফা কাজি সদরের পলইডাঙ্গা গ্রামের মৃত আকমল কাজির ছেলে। তিনি ও তার পরিবার বর্তমানে পার্শ্ববর্তী মহারাগ গ্রামে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা বিদ্যালয় মাঠে ভদ্রবিলা এবং পাশের গ্রাম পলইডাঙ্গার শিশুদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠেই দুই গ্রামের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর স্থানীয় পর্যায়ে দুই দফায় মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় সবশেষ শুক্রবার (৩ জুলাই) বিকেলে আবারও দু'পক্ষের মিটিংয়ের দিন নির্ধারণ করা হয়।

পরিবারের অভিযোগ, নিহত মস্তফা কাজি বর্তমানে পলইডাঙ্গা ও ভদ্রবিলার মধ্যবর্তী মহারাগ গ্রামে বাস করতেন। তবে তার বাড়ি আগে পলইডাঙ্গা ছিল। তার দুই ছেলে ও তাদের পরিবার পলইডাঙ্গায় বসবাস করেন। শিশুদের ফুটবল খেলায় মস্তফার দুই নাতি নবাব ও সৌরভ সেদিন অংশগ্রহণ করে। সেদিনের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে আতর্কিতভাবে হামলা চালিয়ে মস্তফাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে ভদ্রবিলা এলাকার কয়েকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের একাধিক ইউনিট কাজ করছে, পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাঘরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চোরের,

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


একাঘরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চোরের,

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে গভীর রাতে ঘরে প্রবেশ করে এক জেলে সম্প্রদায়ের গৃহবধূকে (১৯) গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করা হয় এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাধা পেয়ে, অভিযুক্ত যুবক নগদ টাকা ও মুঠোফোন নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে বাড়বকুণ্ডের জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম রবিউল হোসেন, যিনি পাশের গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, তার স্বামী বিপ্লব দাস পেশায় একজন জেলে। বৃহস্পতিবার রাতে তার স্বামী বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ায়, তিনি ঘরে একাই ঘুমাচ্ছিলেন। গভীর রাতে রবিউল হোসেন নামের যুবক ঘরের ভেতরে প্রবেশ করে লাইট জ্বালায় এবং গোপনে তার ভিডিও ধারণ শুরু করে।

এক পর্যায়ে রবিউল তার গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে এবং পরনের কাপড় টানাটানি করতে থাকে। গৃহবধূ চিৎকার ও প্রতিরোধ গড়ে তুললে রবিউল হুমকি দেয় যে, যদি এই ঘটনা পুলিশ বা কাউকে জানান, তাহলে গোপনে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। ধস্তাধস্তির এক পর্যায়ে রবিউল ঘর থেকে নগদ ৫ হাজার টাকা এবং একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী বলেন, আমি সাগরে মাছ ধরতে গিয়েছিলাম। শুক্রবার সকালে বাড়ি ফিরে স্ত্রীর মুখে সব ঘটনা শুনেছি। রবিউল আগে থেকেই জানত যে আমি ঘরে নেই। এই সুযোগেই সে আমার স্ত্রীর ওপর হামলা চালিয়েছে। সে এলাকায় নানা অপরাধের সাথে জড়িত এবং আমরা এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চোর চুরি করতে গিয়ে ওই নারীকে ঘরে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে। ঘর থেকে কিছু টাকা ও মোবাইল চুরির ঘটনাও ঘটেছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত সংঘবদ্ধ চোরের উপদ্রব ও মাদকাসক্ত তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে প্রতিনিয়ত গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল হানা দিচ্ছে। এতে সাধারণ মানুষ চরম চোর-আতঙ্কে রাত কাটাচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, এই চোর চক্রের অধিকাংশ সদস্যই তরুণ এবং তারা তীব্র মাদকাসক্ত। মাদকের টাকার জোগাড় করতেই তারা প্রতি রাতে কোনো না কোনো এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছে। স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে আরও কঠোর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%