ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

চকরিয়ার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা মুজিবুল আটক


চকরিয়ার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা মুজিবুল আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হককে পুলিশ আটক করেছে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে, নিজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশের একটি অভিযানিক দল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মুজিবুল হক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় চকরিয়া পৌর শহরের চিরিঙ্গায় জুলাই যোদ্ধাদের ওপর হামলা, মানুষের জায়গা দখল, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এলাকায় সরকার বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার বেশ কয়েকজন অফিসার জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হককে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বায়তুশ শরফ সড়ক থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান নিশ্চিত করেছেন যে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা এবং পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুজিবুল হককে আটক করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা–মা–ছেলে, গাড়িচাপায় নিহত তিনজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা–মা–ছেলে, গাড়িচাপায় নিহত তিনজন

মোটরসাইকেলে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন দন্ত চিকিৎসক মামুন হোসেন আশরাফুল (৩০)। কিন্তু বেড়ানোর পথে ফ্লাইওভারে পেছন থেকে আসা একটি গাড়ির চাপায় একই পরিবারের তিনজন প্রাণ হারান। মুহূর্তের মধ্যে একটি পরিবার শেষ হয়ে যায়।

বুধবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০), তার স্ত্রী শিশু আক্তার এবং আট বছর বয়সী ছেলে আরাফাত হোসেন। মামুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে একটি মার্কেটে শুভ ডেন্টাল কেয়ার ফার্মেসি পরিচালনা করার পাশাপাশি দন্ত চিকিৎসার কাজ করতেন।

পুলিশ, নিহতদের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তিনজন একটি মোটরসাইকেলে করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের উদ্দেশ্যে রওনা দেন। সফিপুর বাজারের ফ্লাইওভারে পৌঁছানোর পর পেছন দিক থেকে আসা একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। তবে কোন গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোরশেদ যুগান্তরকে জানান, শিশু সন্তানসহ ওই দম্পতি কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারই শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সময়ের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কোন গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের পূর্ববর্তী অবস্থায় ফিরে আসবে না। তিনি জানিয়েছেন, এ জলপথের নিয়ন্ত্রণ ও পরিচালনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালি তদারকির বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতা হয়েছে।

গালিবাফ আরও বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমা বলে কিছু নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনও এখানে প্রযোজ্য নয়। প্রণালিটির দুই তীরবর্তী দেশ ইরান ও ওমানের আইন অনুযায়ী এর কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসার আগে তেহরান সাতটি শর্ত দিয়েছে। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে এসব শর্তের জবাব পাঠানো হয়েছে। বর্তমানে ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে ইরান।

গালিবাফ বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ও অর্থ ছাড়, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধের সমাপ্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা।

গালিবাফের দাবি, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকেও এসব দাবি অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়ার আগে এসব শর্ত বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি পূর্বসম্মত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ থেকে বিরত থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।’

তবে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অনাস্থার কথা উল্লেখ করেন তিনি। গালিবাফের ভাষায়, ‘সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’

এ ছাড়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা নিয়েও সতর্কবার্তা দিয়েছেন গালিবাফ। তার দাবি, আবারও হামলা চালালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজয়ের মুখে পড়তে হবে। একই সঙ্গে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন মার্কিন কংগ্রেসের কাছ থেকেও রাজনৈতিক চাপের মুখে পড়বেন তিনি।

গালিবাফ আরও দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক মস্কো সফরের সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য তাকে মধ্যস্থতা করতে অনুরোধ করেছিলেন।

ইরান আর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতিতে থাকতে চায় না বলেও জানান তিনি। দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সক্ষমতাসহ দীর্ঘমেয়াদি প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন ইরানের এই শীর্ষ আলোচক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমিরের ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


জামায়াত আমিরের ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ ভূমিকা বাংলাদেশের রাজনীতিকে গণমুখী করে তুলেছে।

তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই কথা জানান।

ডাকসু ভিপি পোস্টে উল্লেখ করেন, ২৪ পরবর্তী রাজনীতিতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ ভূমিকা বাংলাদেশের রাজনীতিকে গণমুখী করে তুলেছে। তিনি বলেন, বিএনপি সরকারের ব্যর্থতা ও দায় এড়ানোর রাজনীতির বিপরীতে সংসদে জনগণের পক্ষে সোচ্চার হয়েছেন।

সাদিক কায়েম লেখেন, বিগত ১৭ বছরে বিদেশি এজেন্সির সঙ্গে বারবার বৈঠক করে নিজেদের অতীত পররাষ্ট্রনীতির জন্য বিএনপি নেতাদের ক্ষমা চাওয়ার ইতিহাস সামনে আনা থেকে শুরু করে সীমান্তে সাধারণ মানুষের প্রতিরোধের স্বীকৃতি দেওয়া, তার বক্তব্যের প্রতিটি লাইনে ক্ষমতাসীন বিএনপির ব্যর্থতা ও প্রতারণায় হতাশ জনগণ নতুন আশার সন্ধান পেয়েছে।

শেষে ডাকসু ভিপি আরও লেখেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে জবাবদিহির, জনকল্যাণের এবং আধিপত্যবাদের সামনে মাথানত না করার ইনশাআল্লাহ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগর পুড়লে দেবালায় এড়ায় না: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


নগর পুড়লে দেবালায় এড়ায় না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, জুলাই বিপ্লবের নেতৃত্ব এবং অংশীজনদের লক্ষ্যবস্তু করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। তিনি সতর্ক করেছেন যে, "আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।"

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বক্তব্যটি প্রকাশ করেন।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, "জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালায় এড়ায় না।" তিনি বলেন, "আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।"

তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এদেশীয় কোনো শক্তি হিসেবে স্বীকৃতি না দিয়ে বলেন, দিল্লির আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। তিনি অভিযোগ করেন যে, দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।

পোস্টের শেষে নাহিদ লেখেন, "সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে এ আশা আর করি না। আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%