প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হককে পুলিশ আটক করেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে, নিজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশের একটি অভিযানিক দল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মুজিবুল হক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় চকরিয়া পৌর শহরের চিরিঙ্গায় জুলাই যোদ্ধাদের ওপর হামলা, মানুষের জায়গা দখল, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এলাকায় সরকার বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার।
অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার বেশ কয়েকজন অফিসার জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হককে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বায়তুশ শরফ সড়ক থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান নিশ্চিত করেছেন যে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা এবং পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুজিবুল হককে আটক করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন