০৯:৩০ পি.এম
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিশাল সাঁড়াশি অভিযানে ২৯০ জন বাংলাদেশিসহ অন্তত ৫০৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
এই অভিযানটি দেশটির ১৮টি ভিন্ন স্থানে একযোগে পরিচালিত হয়েছে এবং মূলত অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিদেশিদের দ্বারা পরিচালিত ব্যবসাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে জানান, যৌথ অভিযানে ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, পুলিশ ও স্থানীয় সরকারের মোট ৮৭৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অভিযানের সময় নিয়োগকর্তা ও বিদেশি নাগরিকসহ মোট ২ হাজার ২৬০ জনের কাগজপত্র পরীক্ষা করে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এই ৫০৩ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আটকদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি হলেও মিয়ানমারের ১০১ জন, ইন্দোনেশিয়ার ৬৬ জন, নেপালের ৩৮ জন, ভারতের ৩৬ জন এবং অন্যান্য দেশের ১০ জন নাগরিক রয়েছেন। ২১ থেকে ৫২ বছর বয়সী এই গ্রুপটিতে ৯৫ জন নারীও অন্তর্ভুক্ত আছেন, যাদের সবাইকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তরিত করা হয়েছে।
এছাড়া, সংশ্লিষ্ট তদন্তে সাক্ষী হিসেবে সহায়তা করার জন্য আরও ১২০ জন ব্যক্তিকে বিশেষ নোটিশ (বোরং ২৯) দেওয়া হয়েছে, যা অভিবাসন বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে প্রধানত বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা (ওভারস্টে) এবং ভিসার শর্তগুলো অপব্যবহার করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। উদাহরণস্বরূপ, অনেকের কাছে নির্মাণ খাতের ভিসা থাকলেও তারা কাপড়ের দোকানে কাজ করছিলেন। এছাড়া, কয়েকজন ইউএনএইচসিআর কার্ডধারীর কার্ডের সত্যতা যাচাইয়ের জন্যও তাদের আটক করা হয়েছে। মহাপরিচালক আরও জানান, পুরো মালয়েশিয়াজুড়ে দুই শতাধিক 'হটস্পট' চিহ্নিত করা হয়েছে, যাদের অর্ধেকই ক্লাং ভ্যালি এলাকায় অবস্থিত।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন