প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের উদ্দেশ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় দামুড়হুদা অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিকভাবে এই হাটের উদ্বোধন করা হয়। এর ফলে এলাকার প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের আশা বাস্তবায়িত হলো।
দামুড়হুদা বাজার বণিক সমিতি এবং দামুড়হুদা ভুষিমাল ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম।
দামুড়হুদা বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখার সেক্রেটারী আবেদ-উদদৌলা-টিটন, জালাল উদ্দিন ও আমজাদ হোসেন, চুয়াডাঙ্গার দায়িত্ব প্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম।
এ সময় কৃষি হাট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান স্বপন, প্রচার সম্পাদক শহিদুল ইসলামসহ বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক এবং বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, এই কৃষি হাটের মাধ্যমে ধান, ভুট্টা, ডাল, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য কেনাবেচার জন্য একটি সুসংগঠিত এবং নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি হবে। এতে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। ক্রেতা-বিক্রেতাদের সরাসরি যোগাযোগের সুযোগ বাড়ানোর ফলে স্থানীয় অর্থনীতির উন্নতি হবে।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা বিশ্বাস করেন, দামুড়হুদা কৃষি হাট এলাকার কৃষি বাজারব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন