ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হাসান মাহমুদ হ্যাটট্রিক করে গড়লেন নতুন কীর্তি


হাসান মাহমুদ হ্যাটট্রিক করে গড়লেন নতুন কীর্তি

চলমান আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতে আফগানিস্তান ২৪০ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ এই দিন দারুণ এক হ্যাটট্রিক সম্পন্ন করেছেন। টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করা তৃতীয় বাংলাদেশি এবং প্রথম পেস বোলার হিসেবে পরিচিত হলেন হাসান মাহমুদ।

৮৩তম ওভারের ৩য়, ৪র্থ এবং ৫ম বলে টানা ৩ বলে ৩ উইকেট নিয়ে হাসান তার হ্যাটট্রিক পূর্ণ করেন। তিনি একে একে ইসমাত আলম, কাইস আহমেদ এবং জিয়াউর রহমানকে ফিরিয়ে দেন।

এর আগে ২০০৩ সালে পেশোয়ার টেস্টে পাকিস্তানের বিপক্ষে অলক কাপালি টেস্টে হ্যাটট্রিক করেছিলেন। ২০১৩ সালে চট্টগ্রাম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন সোহাগ গাজী।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে হ্যাটট্রিক করার ক্ষেত্রে হাসান মাহমুদই প্রথম। আগের দুজন অলক কাপালি এবং সোহাগ গাজী ছিলেন স্পিনার।

সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচে হ্যাটট্রিকের ঘটনা এবারই প্রথম। চলতি বছরে অর্থাৎ ২০২৬ সালেও প্রথম হ্যাটট্রিকের ঘটনা এটি।

ইয়ামিন আহমেদজাইকে ফিরিয়ে ইনিংসে ফাইফারও তুলে নিয়েছেন হাসান মাহমুদ। এর সাথে তিনি ৫০ টেস্ট উইকেটের মাইলফলকেও পৌঁছেছেন। মাত্র ১৭ ম্যাচ এবং ২৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসারদের মধ্যে এই মাইলফলকে হাসানই দ্রুততম।

টেস্টে ফাইফারে শাহাদাত হোসেনের সমান হলেন হাসান মাহমুদ। দুজনেরই টেস্টে ফাইফার এখন ৪টি। হাসান মাত্র ১৭ টেস্টেই এই মাইলফলক ছুঁয়েছেন। সামনে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তো থাকছেই।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ল্যাপটপ হারানো জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন মুক্তি মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


ল্যাপটপ হারানো জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন মুক্তি মাহমুদ

বাংলাদেশে ভ্রমণ করতে এসে এক প্রতারকের ফাঁদে পড়ে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়েছেন জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার ওয়েবার। গত বুধবার (৭ অক্টোবর) নাটোর রেলস্টেশনে এই প্রতারণার শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন ১৮ বছর বয়সী তরুণটি। নাটোর সদর থানায় তার কান্নার ভিডিও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের আবেগকে স্পর্শ করেছে। তাদের মধ্যে একজন মুক্তি মাহমুদ।

কিরিলের কান্নার ভিডিও দেখে মুক্তি মাহমুদ তার ছেলের কথা মনে করেন। এই আবেগ থেকেই কিরিলকে একটি ম্যাকবুক উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী কিরিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ। তিনি চান, বাংলাদেশ থেকে ফেরার আগে তরুণ এই পর্যটক যেন কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন।

মুক্তি মাহমুদ বলেন, "কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিরিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি যাওয়ার খবর দেখছিলাম। একপর্যায়ে থানায় বসে তার কান্নার ভিডিও চোখে পড়ে। সেটি দেখে আমি মর্মাহত হই।"

আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত মুক্তি মাহমুদ বলেন, "বাংলাদেশে এসে ১৮ বছর বয়সী এক বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হয়ে যাওয়াটা আমাদের জন্য লজ্জার। বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। আমারও একটি ছেলে আছে। সে বিদেশে পড়াশোনা করে। ছেলের কথা মনে হওয়ায় ঘটনাটি আমাকে আরও নাড়া দেয়।"

তিনি জানান, ভিডিওটি দেখার পর থেকেই কিরিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। পরে শাওন নামে একজনের মাধ্যমে যোগাযোগ করে তার সঙ্গে দেখা করেন। মুক্তি মাহমুদ বলেন, "সবার পক্ষ থেকে একটি ম্যাকবুক উপহার দিয়েছি। বাংলাদেশ ছাড়ার আগে ছেলেটা একটু হলেও যেন ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারে।"

মুক্তি মাহমুদ বর্তমানে রাজধানীর জিগাতলা এলাকায় বসবাস করছেন। তিনি দীর্ঘ সময় লন্ডনে ছিলেন। কিরিলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, এই চিন্তা থেকেই তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

এদিকে, তিন দিন পার হলেও কিরিলের ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার হয়নি। তবে নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জার্মান তরুণ। তিনি বলেন, "জিনিসপত্র হারানোর পর থেকে অনেকেই আমাকে নানাভাবে সাহায্য করেছেন। সহানুভূতি প্রকাশ করেছেন। সত্যিই এটি প্রশংসা করার মতো। আজ একটি ম্যাকবুক পেলাম। ধন্যবাদ জানাচ্ছি। এটা ব্যবহার করে আবার কাজ করতে পারব। এ ঘটনা আমার জীবনের অভিজ্ঞতার অংশ হয়ে থাকবে।"

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, কিরিল পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন। সেটি চুরি হয়ে যাওয়া দুঃখজনক। আমাদের জন্য লজ্জাজনক। পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে। একজন নিজের উদ্যোগে তাকে ম্যাকবুক উপহার দিয়েছেন। এতে কিছুটা হলেও দেশের সম্মান ফিরবে।

অন্যদিকে, কিরিলের চুরি যাওয়া সম্পদ উদ্ধারের অগ্রগতির বিষয়ে নাটোর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনুসন্ধান চালাচ্ছেন। সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তদন্ত পরিচালনা করা হচ্ছে। কারা জড়িত এবং সেগুলো কোথায় রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে সম্ভাব্য সূত্র ধরে অনুসন্ধান চালানোর চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করতে এসে জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার ওয়েবার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে নাটোর রেলস্টেশনে এসে নামেন।

এরপর নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে ভারতে যাবেন। এজন্য তিনি নাটোর রেলস্টেশনে প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। ওই সময় সুযোগ বুঝে এক প্রতারক তার ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানায় তিনি অভিযোগ করেছেন।

রেলওয়ে পুলিশের সান্তাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন বলেন, নাটোর ও সান্তাহার প্লাটফর্মের সিসিটিভি ফুটেজে ভেস্ট পরিহিত লোকটিকে এখনো শনাক্ত করা যায়নি। তিনি রেলওয়ের কেউ নন। প্রাথমিক ধারণা- তিনি কোনো প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী হতে পারেন।

ওসি আরও বলেন, প্রথম দিন ল্যাপটপটির অবস্থান জানতে পারলেও এখন আর তা জানা যাচ্ছে না। হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধারে তদন্ত অব্যাহত আছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


কুষ্টিয়ায় ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াঘাট-বড়বাজার সংযোগ সড়কে গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের জন্য করা আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছে।

এছাড়া, স্থানীয় সরকার বিভাগকে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

১০ অক্টোবর তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রেরিত হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শহীদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১ নম্বর কয়া ইউনিয়নের ঘোড়াঘাট-বড়বাজার সংযোগ সড়কে গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আবেদনে জানানো হয়েছে, কয়া, শিলাইদহ, চর সাদীপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়নের একাংশের প্রায় দুই লাখ মানুষ এই এলাকার সঙ্গে যুক্ত।

প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষ জীবিকা, শিক্ষা, চিকিৎসা ও অগ্নিনির্বাপণসহ বিভিন্ন প্রয়োজনে নৌকায় গড়াই নদী পার হয়ে কুষ্টিয়া শহরে যাতায়াত করেন। এতে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, রোগী ও প্রসূতি মায়েদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এর আগে, ২০২৫ সালের ৬ মার্চ এলাকাবাসীর পক্ষ থেকে সেতু নির্মাণের জন্য আবেদন করা হয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-২ শাখা ৩০ এপ্রিল ২০২৫ তারিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে অনুরোধ জানায়।

আবেদনকারীদের দাবি অনুযায়ী, ওই নির্দেশনার পর ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর প্রকল্প পরিচালক (সেতু) প্রস্তাবিত সেতু এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। একই বছরের ৬ থেকে ৯ অক্টোবর পরিবেশবিষয়ক জরিপও করা হয়।

পরে ২৮ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলীদের একটি উচ্চপর্যায়ের দলও প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করে।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সেতুটি নির্মিত হলে কুষ্টিয়া শহরের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থা সহজ হবে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহের কুঠিবাড়ী ও ফকির লালন সাঁইয়ের আখড়ার মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলেও আশা প্রকাশ করেছেন আবেদনকারীরা।

শহীদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ এলাকাবাসীর পক্ষে সেতুটি নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে সেতু নির্মাণের চূড়ান্ত অনুমোদন বা নির্মাণকাজ শুরুর কোনো সিদ্ধান্তের উল্লেখ করা হয়নি। এতে মূলত আবেদন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল সুইডেনপ্রবাসী কাজী দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল সুইডেনপ্রবাসী কাজী দেশ

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন কাজী দেশ (২৮) নামের এক যুবক, যিনি সুইডেনে বসবাস করতেন। এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১০ অক্টোবর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর এলাকায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ এবং নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজী দেশ উপজেলার ব্রাক্ষণশাসন গ্রামের কাজী রিপনের একমাত্র পুত্র। তিনি সম্প্রতি সুইডেন থেকে দেশে ফিরেছিলেন।

শনিবার রাতে কাজী দেশ মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। যখন তিনি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ওসি মো. মোকছেদুর রহমান জানান, শনিবার রাতে ট্রাকচাপায় কাজী দেশ নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে পরিবারের আবেদনের ভিত্তিতে নিহত যুবকের মরদেহ বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবুল খায়ের গ্রুপে ৪০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, বয়স ২৪ হলেই আবেদন করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


আবুল খায়ের গ্রুপে ৪০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, বয়স ২৪ হলেই আবেদন করা যাবে

আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত সময় পাবেন।

পদের নাম: টেরিটরি সেলস অফিসার

বিভাগের নাম: ফুড প্রোডাক্টস

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমান

অভিজ্ঞতা: ১ বছর

বেতন: ৪০,০০০ টাকা

বয়সসীমা: সর্বনিম্ন ২৪ বছর

কর্মস্থল হবে দেশের যে কোনো জেলা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%