প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলমান আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতে আফগানিস্তান ২৪০ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ এই দিন দারুণ এক হ্যাটট্রিক সম্পন্ন করেছেন। টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করা তৃতীয় বাংলাদেশি এবং প্রথম পেস বোলার হিসেবে পরিচিত হলেন হাসান মাহমুদ।
৮৩তম ওভারের ৩য়, ৪র্থ এবং ৫ম বলে টানা ৩ বলে ৩ উইকেট নিয়ে হাসান তার হ্যাটট্রিক পূর্ণ করেন। তিনি একে একে ইসমাত আলম, কাইস আহমেদ এবং জিয়াউর রহমানকে ফিরিয়ে দেন।
এর আগে ২০০৩ সালে পেশোয়ার টেস্টে পাকিস্তানের বিপক্ষে অলক কাপালি টেস্টে হ্যাটট্রিক করেছিলেন। ২০১৩ সালে চট্টগ্রাম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন সোহাগ গাজী।
বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে হ্যাটট্রিক করার ক্ষেত্রে হাসান মাহমুদই প্রথম। আগের দুজন অলক কাপালি এবং সোহাগ গাজী ছিলেন স্পিনার।
সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচে হ্যাটট্রিকের ঘটনা এবারই প্রথম। চলতি বছরে অর্থাৎ ২০২৬ সালেও প্রথম হ্যাটট্রিকের ঘটনা এটি।
ইয়ামিন আহমেদজাইকে ফিরিয়ে ইনিংসে ফাইফারও তুলে নিয়েছেন হাসান মাহমুদ। এর সাথে তিনি ৫০ টেস্ট উইকেটের মাইলফলকেও পৌঁছেছেন। মাত্র ১৭ ম্যাচ এবং ২৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসারদের মধ্যে এই মাইলফলকে হাসানই দ্রুততম।
টেস্টে ফাইফারে শাহাদাত হোসেনের সমান হলেন হাসান মাহমুদ। দুজনেরই টেস্টে ফাইফার এখন ৪টি। হাসান মাত্র ১৭ টেস্টেই এই মাইলফলক ছুঁয়েছেন। সামনে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তো থাকছেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন