প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশের সেরা ফলাফল অর্জন করেছে।
এইচএসসির ফলাফল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত হয়।
ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলেজটি থেকে ১৫৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের মধ্যে ১৫৫১ জন পাস করেছে। পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৯৪%। এদের মধ্যে ৫৬১ জন জিপিএ-৫ পেয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১৫৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। তবে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারায় অকৃতকার্য হয়েছে।
বিজ্ঞান বিভাগ থেকে ১০৫৮ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসের পাশাপাশি ৬৯ জন জিপিএ-৫ অর্জন করেছে। মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসের সঙ্গে ৯৮ জন জিপিএ-৫ পেয়েছে।
জিপিএ-৫ পাওয়া সোয়াইব হোসেন বলেন, "আমি কলেজের হোস্টেলে ছিলাম। শিক্ষক, অভিভাবকরা অক্লান্ত পরিশ্রম করে সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন, ভালো ফলাফল না করে উপায় নেই।"
কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান জানান, "আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা, গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম করেছি।"
কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, "প্রথমেই আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন।"
প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে ৯৯% পাসের হার অর্জন করে। ২০০৯ সালে শতভাগ পাসের সঙ্গে ঢাকা বোর্ডে পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাসের সঙ্গে ঢাকা বোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা বোর্ডে সপ্তম, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ড তথা সমগ্র বাংলাদেশে শতভাগ পাসের সঙ্গে দ্বিতীয় স্থান অর্জন করে। পরবর্তীতে শিক্ষাবোর্ড থেকে সেরাদের তালিকা প্রকাশ বন্ধ হলেও ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও দেশ সেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন