ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তানের পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ৩১


পাকিস্তানের পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ৩১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দফতরে আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুকযুদ্ধের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গি হামলা ও আত্মঘাতী বিস্ফোরণের ফলে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলায় জড়িত অবশিষ্ট সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় কোহাত পুলিশ লাইন্সের কাছে একটি মসজিদের পাশে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণের পর একাধিক সশস্ত্র হামলাকারী পুলিশ কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করে এবং গুলি চালায়।

বিস্ফোরণের তীব্রতায় মসজিদের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে মসজিদে উপস্থিত মুসল্লি ও পুলিশ সদস্যরা হতাহত হন। হামলায় পুলিশ সদর দফতরের প্রধান প্রাচীর এবং কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতাল এবং নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর জঙ্গি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। কোহাতের এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তানের সরকার এবং স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, নারী উদ্যোক্তাদের জন্য ৫% সুদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, নারী উদ্যোক্তাদের জন্য ৫% সুদ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ পাবেন। এর মধ্যে দুই লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার জন্য কোনো জামানত প্রয়োজন হয় না। এই ঋণের সুদহারও তুলনামূলকভাবে কম।

বিসিকের এই ঋণ পেতে উদ্যোক্তাদের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই। দেশের ৬৪টি জেলায় অবস্থিত বিসিক কার্যালয়গুলোতে আবেদন করে যেকোনো সময় সরাসরি এই ঋণ নেওয়া সম্ভব।

বিসিকের যত ঋণ কর্মসূচি

বর্তমানে বিসিকের তিন ধরনের ঋণ কার্যক্রম চালু রয়েছে। প্রথমত, প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি। করোনার পর ২০২০–২১ অর্থবছর থেকে ১০০ কোটি টাকা নিয়ে এই কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে এটি পুনঃ অর্থায়ন তহবিলে রূপান্তরিত হয়। গত জুন মাস পর্যন্ত এই তহবিলের পরিমাণ ২৭০ কোটি টাকা হয়েছে। এই তহবিল থেকে ৯ হাজার ২৯১ জন ঋণ পেয়েছেন।

উদ্যোক্তাদের জন্য ২০১৫–১৬ অর্থবছর থেকে নিজস্ব অর্থায়নে একটি ‘বিনীত’ (বিসিক নিজস্ব তহবিল) ঋণ কর্মসূচি চালু করা হয়। মাত্র ১৫ কোটি টাকা দিয়ে শুরু হওয়া এই তহবিলের পরিমাণ বর্তমানে ১৫০ কোটি টাকায় পৌঁছেছে। গত জুন মাস পর্যন্ত ৮ হাজার ৮৭৩ জন এই তহবিল থেকে ঋণ পেয়েছেন।

প্রান্তিক পর্যায়ের মৌচাষিদের জন্য ২০১৯ সাল থেকে আলাদা একটি ঋণ কর্মসূচি বিসিক চালু করেছে। বর্তমানে এই তহবিলের আকার ৪ কোটি ৭৮ লাখ টাকা। মৌচাষিরা এখানে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারেন। এ পর্যন্ত ১ হাজার ৪৯৭ জনকে এই ঋণ প্রদান করেছে বিসিক।

বিসিকের কর্মকর্তারা জানান, সকল কর্মসূচির ক্ষেত্রে ঋণের সুদহার ও অন্যান্য প্রক্রিয়া একই রকম।

ঋণের পরিমাণ ও অনুমোদনের প্রক্রিয়া

উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। বিসিকের কর্মকর্তারা জানান, শিগগিরই ঋণের এই সীমা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

তবে, সব ঋণের অনুমোদন বিসিকের জেলা কার্যালয় দিতে পারে না। উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে বিসিক জেলা কার্যালয় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ঋণ অনুমোদনের ক্ষমতা ভাগ করা রয়েছে। বিসিকের জেলা কার্যালয় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ অনুমোদন করতে পারে। ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ অনুমোদন দেয় আঞ্চলিক কার্যালয়। আর ১০ লাখ টাকার বেশি (২০ লাখ টাকা পর্যন্ত) ঋণের অনুমোদন দেয় বিসিকের প্রধান কার্যালয়।

ঋণের শর্ত কী

বিসিকের কর্মকর্তারা জানান, দুই লাখ টাকা পর্যন্ত ঋণ সম্পূর্ণ জামানতমুক্ত। এই ক্ষেত্রে শুধু একজন জামিনদার (গ্যারান্টার) থাকলেই ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।

দুই লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ‘ইকুইটেবল মর্টগেজ ডিড’ এর মাধ্যমে উদ্যোক্তার নিজস্ব জমি বা বাড়ির কাগজপত্র বিসিক কার্যালয়ে বন্ধক রাখতে হবে। কোনো ব্যাংক বা তৃতীয় পক্ষের জটিলতা ছাড়াই এই কাজ বিনা খরচে বিসিক কার্যালয়ে সম্পন্ন হয়। ঋণ পরিশোধের পর উদ্যোক্তা তাদের কাগজপত্র ফেরত পাবেন।

বিসিকের কর্মকর্তারা জানান, জাতীয় শিল্পনীতি ২০২২–এ বর্ণিত যেকোনো ধরনের শিল্প খাতের প্রতিষ্ঠান এই ঋণের জন্য আবেদন করতে পারে। তবে নতুন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, বিসিক শিল্প নগরীর শিল্প প্লটের মালিক ও উদ্যোক্তা এবং রপ্তানিমুখী খাতগুলোকে ঋণ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়।

সুদের হার ও মেয়াদ

বিসিকের ঋণ কর্মসূচিতে সুদের হার অত্যন্ত আকর্ষণীয় ও সুলভ। নারী উদ্যোক্তাদের জন্য মাত্র ৫ শতাংশ সুদহারে এই ঋণ প্রদান করা হয়। পুরুষ উদ্যোক্তাদের ক্ষেত্রে ঋণের সুদের হার ৬ শতাংশ। এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে এই ঋণ পরিশোধের সুবিধা রয়েছে। বর্তমানে সাধারণ ব্যাংকঋণের সুদহার ১৫ শতাংশ পর্যন্ত রয়েছে। অর্থাৎ, ব্যাংকঋণের তুলনায় অনেক কম সুদে বিসিক থেকে ঋণ গ্রহণ করতে পারেন উদ্যোক্তারা।

ঋণ নেওয়ার ক্ষেত্রে উদ্যোক্তার ন্যূনতম ৩০ শতাংশ ইকুইটি এবং নারী উদ্যোক্তার ক্ষেত্রে ২০ শতাংশ ইকুইটি নিশ্চিত করতে হবে। উদ্যোক্তার বিনিয়োগকৃত জমি, কারখানা ঘর, যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক স্থায়ী বিনিয়োগ ইকুইটি হিসেবে গণ্য করা যাবে। একক অথবা অংশীদারি মালিকানা উভয় ক্ষেত্রেই ঋণ গ্রহণের সুযোগ রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোবটই বানাচ্ছে রোবট, তবে মানব সভ্যতা বড় বিপর্যয়ের মুখে?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


রোবটই বানাচ্ছে রোবট, তবে মানব সভ্যতা বড় বিপর্যয়ের মুখে?

বর্তমানে রোবট শুধুমাত্র মানুষের জন্য কাজ করছে না, বরং তারা অন্য রোবট তৈরির প্রক্রিয়াতেও অংশগ্রহণ করছে। চীনে একটি অত্যাধুনিক কারখানা চালু হয়েছে, যেখানে রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তির সাহায্যে হিউম্যানয়েড রোবট তৈরি করা হচ্ছে। এই কারখানার উৎপাদন ক্ষমতা প্রতি ১০ মিনিটে একটি করে শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট উৎপাদনের সক্ষমতা রয়েছে।

চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিকস গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ শহরে এই কারখানাটি প্রতিষ্ঠা করেছে। ১৪ হাজার বর্গমিটার আয়তনের এই কারখানায় বছরে ১০ হাজার হিউম্যানয়েড রোবট উৎপাদনের সক্ষমতা রয়েছে।

এখানে ইউবিটেকের ‘ওয়াকার এস’ ও ‘ক্রুজর’ সিরিজের শিল্পক্ষেত্রে ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট তৈরি করা হচ্ছে। উৎপাদন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রোবট তৈরির বিভিন্ন ধাপে রোবটের ব্যবহার।

কারখানার সম্পূর্ণ উৎপাদন ব্যবস্থা একটি ডিজিটাল সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা ইউবিটেক ‘স্মার্ট ব্রেইন’ বলে অভিহিত করছে। এই ব্যবস্থা উৎপাদনের বিভিন্ন ধাপের সমন্বয়, যন্ত্রাংশ পরিবহন এবং তৈরি হওয়া রোবটের মান যাচাইয়ে সহায়তা করছে।

এছাড়া, ‘ক্রুজর ওয়াই১’ ও ‘ক্রুজর এস২’ মডেলের হিউম্যানয়েড রোবট উপকরণ খালাস, সেগুলো স্তূপ করে রাখা, উৎপাদন লাইনে পৌঁছে দেওয়া এবং কারখানার ভেতরে পরিবহনের মতো কাজ করছে।

চূড়ান্ত অ্যাসেম্বলিতে রোবোটিক বাহু, চালকবিহীন লজিস্টিক যান, শক্তি-সহায়ক ম্যানিপুলেটর ও স্বয়ংক্রিয় ওয়ার্কটেবল ব্যবহৃত হচ্ছে। ফলে একই উৎপাদন লাইনে একাধিক ধরনের রোবট তৈরি করা সম্ভব হচ্ছে।

কারখানা থেকে বের হওয়ার আগে প্রতিটি রোবটকে চার ঘণ্টার বেশি সময় ধরে পরীক্ষা করা হয়। যান্ত্রিক ও কার্যকরী সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি ৩৬০ ডিগ্রি ভিজ্যুয়াল পরিদর্শনের মাধ্যমে রোবটের বাহ্যিক মান পরীক্ষা করা হয়।

রোবট সংরক্ষণের জন্যও স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। ইউবিটেকের দাবি, মাত্র ৬৫ বর্গমিটার জায়গায় তাদের স্বয়ংক্রিয় গুদামে ১১২টি হিউম্যানয়েড রোবট রাখা সম্ভব। স্বয়ংক্রিয় গাইডেড ভেহিকল এবং চালকবিহীন ফর্কলিফটসহ বিভিন্ন যন্ত্র উৎপাদন, পরীক্ষণ ও সংরক্ষণ এলাকার মধ্যে রোবট ও যন্ত্রাংশ পরিবহন করে।

এদিকে, চীনে শিল্প রোবটের উৎপাদনও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে চীনে ৯৮ হাজার ৬৭৭টি শিল্প রোবট উৎপাদিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ২ শতাংশ বেশি।

চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে শিল্প রোবট উৎপাদন হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৫৬টি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, লিউঝৌয়ের নতুন কারখানাটি রোবট প্রযুক্তিকে গবেষণাগার থেকে বাস্তব শিল্প উৎপাদনের আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চীনের অগ্রগতির একটি উদাহরণ।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাটি লিভার থাকলে দুধ-চা খাওয়া যাবে? জেনে নিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


ফ্যাটি লিভার থাকলে দুধ-চা খাওয়া যাবে? জেনে নিন

সকালের শুরুতে এক কাপ চা না হলে অনেকের দিন যেন জমে না। আবার কাজের ফাঁকে বা দিনের শেষে এক কাপ দুধ-চায়ে চুমুক দেওয়াও অনেকের জন্য একটি নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যাদের লিভারে চর্বি জমেছে, তারা কি নিশ্চিন্তে দুধ-চা খেতে পারেন?

চিকিৎসকদের মতে, গ্রেড-১ ফ্যাটি লিভার থাকলে দুধ ও চিনি দিয়ে তৈরি চা নিয়মিত খাওয়া স্বাস্থ্যকর নয়। তবে এর মানে এই নয় যে চা একেবারেই বাদ দিতে হবে। চা তৈরির পদ্ধতি এবং এতে ব্যবহৃত উপকরণগুলি বেশি গুরুত্বপূর্ণ।

গ্রেড-১ ফ্যাটি লিভার কী?

লিভারে অতিরিক্ত চর্বি জমার প্রাথমিক পর্যায়কে গ্রেড-১ ফ্যাটি লিভার বলা হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে মৃদু মাত্রার চর্বিযুক্ত লিভার হিসেবে চিহ্নিত করা হয়।

যদি এই পর্যায়ে সচেতনতা বজায় রাখা যায়, তাহলে পরবর্তী সময়ে লিভারে আরও বেশি চর্বি জমা এবং লিভার সিরোসিসের মতো জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।

দুধ-চা কি লিভারের জন্য ক্ষতিকর?

চা-পাতা ফুটলে এতে থাকা এক ধরনের উপকারী উপাদান পানিতে মিশে যায়। এই উপাদান শরীরে ক্ষতিকর পদার্থ দূর করতে এবং লিভারের প্রদাহ কমাতে সহায়তা করতে পারে। দুধ ছাড়া চা বা লিকার চায়ে এই উপাদান তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়।

সমস্যার মূল কারণ হলো চিনি। বিশেষ করে সাদা চিনি শরীরে ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। অতিরিক্ত ফ্রুক্টোজ লিভারে চর্বি হিসেবে জমা হতে পারে। ফলে ফ্যাটি লিভারের সমস্যা আরও বাড়ার আশঙ্কা থাকে।

তবে চায়ে দুধ মেশানো যে লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর, তা নয়। কম চর্বিযুক্ত দুধ ব্যবহার করে এবং চিনি বাদ দিয়ে চা পান করলে সেটি তুলনামূলকভাবে স্বাস্থ্যকর হতে পারে।

কোন দুধ বেশি ক্ষতিকর?

চায়ে যদি বেশি চর্বিযুক্ত ঘন দুধ বা কনডেন্সড মিল্ক ব্যবহার করা হয়, তাহলে লিভারে চর্বি জমার প্রক্রিয়া আরও বৃদ্ধি পেতে পারে।

যদি এর সঙ্গে বেশি পরিমাণে চিনি যোগ করা হয়, তাহলে চা আরও ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই ফ্যাটি লিভার থাকলে দুধ ও চিনি দুটোই বেশি পরিমাণে ব্যবহার করা এড়িয়ে চলা উচিত।

কীভাবে খাবেন দুধ-চা?

ফ্যাটি লিভার থাকলে চা খাওয়ার অভ্যাস পুরোপুরি বাদ না দিয়ে তৈরির পদ্ধতিতে পরিবর্তন আনা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভার থাকলে চায়ের সঙ্গে অতিরিক্ত চিনি ও বেশি চর্বিযুক্ত দুধ একসঙ্গে ব্যবহার করাই মূলত সমস্যা তৈরি করতে পারে। তাই চা পুরোপুরি বাদ না দিয়ে এর উপকরণ ও তৈরির পদ্ধতিতে পরিবর্তন আনাই হতে পারে ভালো উপায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন নিয়োগ, এসএসসি পাসে আবেদন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন নিয়োগ, এসএসসি পাসে আবেদন শুরু

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৯ জনকে ৯টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ সেপ্টেম্বর সকাল ১০টায় এবং ১৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

এক নজরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ১৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২ পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী - পুরুষ

কর্মস্থল: চট্টগ্রাম

বয়স: ১৯ অক্টোবর ২০২৬ তারিখে ১ - ২ নং পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর এবং ৩ - ৬ ও ৮ ও ৯ নং পদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। ৭ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আবেদনপত্রের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদন ফি: অনলাইনের মাধ্যমে ১-৭ নং পদের জন্য ২০০ টাকা এবং ৮ ও ৯ নং পদের জন্য ১৫০ টাকা জমা দিতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%