ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ১১টি বোয়িং বিমান কিনবে


বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ১১টি বোয়িং বিমান কিনবে

বাংলাদেশ বিমান আরও ১১টি বোয়িং বিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এই চুক্তিটি স্বাক্ষরিত হবে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিতিতে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও উপস্থিত থাকবেন। চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বোয়িং-এর গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন। এই তথ্য ঢাকার সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বুধবার, নিউইয়র্ক সময় বিকাল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট)। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন চলাকালে এই অনুষ্ঠানটি হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে এই চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে। জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের ভবিষ্যৎ বহরের জন্য মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপীয় মহাকাশ ও বিমান নির্মাতা জায়ান্ট এয়ারবাসের মধ্যে চলমান প্রতিযোগিতার মধ্যে এই চুক্তিটি সম্পন্ন হতে যাচ্ছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

অতিরিক্ত ১১টি বিমান সংগ্রহের বিষয়টি বিমানের ৩.৭ বিলিয়ন ডলারের চুক্তির অতিরিক্ত হিসেবে যুক্ত হবে, যা গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি বিমানের জন্য স্বাক্ষরিত হয়েছিল। এই ১৪টি বিমানের মধ্যে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবারের চুক্তির ফলে বিমানের বোয়িং বিমান সংগ্রহের পরিকল্পনাটি মোট ২৫টি বিমানে উন্নীত হবে। তবে অতিরিক্ত ১১টি বিমানের মডেল, মূল্য, অর্থায়নের ব্যবস্থা এবং হস্তান্তরের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলিমে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের তারিখ ২৭ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


আলিমে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের তারিখ ২৭ সেপ্টেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই আবেদন চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ৫ থেকে ৭ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে দ্বিতীয় ধাপে আবারও আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

দ্বিতীয় ধাপে আবেদন করতে হলে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসরণ করতে হবে। আসনসংখ্যা বিবেচনায় একজন শিক্ষার্থীকে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবেন—যারা আগে আবেদন করেননি এবং যারা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি। এছাড়া, চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চয়ন করতে পারেননি বা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেননি, এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ভুল কোটায় মনোনয়ন পাওয়ার কারণে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবেন।

দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত নেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ১ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে।

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপে আবেদন করার ক্ষেত্রে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তবে তাদের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা এডিট সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দ্বিতীয় ধাপে আবেদনের সময় শিক্ষার্থীদের কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্বাচন করতে হবে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতৃত্বের পরের শারীরিক পরিবর্তন নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


মাতৃত্বের পরের শারীরিক পরিবর্তন নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

মা হওয়ার পর নিজের চেহারায় আসা পরিবর্তন এবং এ নিয়ে চলা বিভিন্ন আলোচনার প্রেক্ষাপটে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ খোলামেলা বক্তব্য রেখেছেন।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মাতৃত্বকালীন ত্বকের যত্ন, নিজের পরিচর্যা এবং সৌন্দর্য সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিতে কীভাবে পরিবর্তন এসেছে, সে বিষয়ে তিনি আলোচনা করেন।

মাতৃত্ব কিভাবে তার ত্বক ও শরীরের যত্নের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে—এমন প্রশ্নের উত্তরে ক্যাটরিনা জানান, গর্ভাবস্থার পর তার ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। ফলে কোন প্রসাধন সামগ্রী তার ত্বকের জন্য উপযুক্ত, তা বোঝা বেশ কঠিন হয়ে পড়েছিল।

প্রসাধন ব্র্যান্ড ‘কে বিউটি’-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তিনি জানান, এই সময় তিনি এমন পণ্য খুঁজছিলেন যা ত্বককে প্রশমিত ও পুনরুজ্জীবিত করে। ব্র্যান্ডটির একটি ক্রিমের চূড়ান্ত পরীক্ষার সময় তিনি লক্ষ্য করেন যে এটি ব্যবহারের পর তার ত্বক অনেক বেশি শান্ত ও সতেজ অনুভব করছে। তাছাড়া, ত্বকের প্রথম প্রতিরক্ষা স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ সুস্থ রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্ব দেন।

মডেলিং ও অভিনয়ে আসার পর সৌন্দর্যের ধারণা তার কাছে কিভাবে পরিবর্তিত হয়েছে, সে বিষয়েও তিনি কথা বলেন। ক্যারিয়ারের শুরুর দিকে সৌন্দর্যের মাপকাঠি ও প্রচলিত ধারণাগুলো স্মরণ করে তিনি বলেন, এখন তার কাছে সেরা লুক পাওয়ার মানে হচ্ছে ভেতর থেকে সুস্থ ও ভালো অনুভব করা।

সামগ্রিক সুস্থতার জন্য তিনি কিছু স্বাস্থ্যকর অভ্যাসের কথা উল্লেখ করেন—যেমন সুষম ডায়েট অনুসরণ করা, সক্রিয় থাকা, নিয়মিত ধ্যান করা, সকালে এক ঘণ্টা ফোন থেকে দূরে থাকা এবং দিনের শুরুতে প্রাকৃতিক আলো গ্রহণ করা।

তার মতে, যখন মানুষ ভেতর থেকে সুস্থ অনুভব করে, তখন সেই আত্মবিশ্বাস বাইরেও স্পষ্টভাবে ফুটে ওঠে।

ব্যক্তিগত জীবন ও পরিবার

২০২১ সালের ডিসেম্বর মাসে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা। তারা ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন, তবে মাঝে মাঝে অনুরাগীদের সঙ্গে জীবনের সুন্দর মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন।

সম্প্রতি প্রথম সন্তানের মা হওয়ার পর থেকে নিজের শারীরিক পরিবর্তন নিয়ে এই অভিনেত্রীকে নানা আলোচনা ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, যার জবাবে ক্যাটরিনার এই সচেতন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রশংসিত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুকে ‘গণহত্যার কারিগর’ বললেন মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


নেতানিয়াহুকে ‘গণহত্যার কারিগর’ বললেন মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আবারও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসলে নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি এসব কথা বলেন। তিনি জানান, গ্রেসি ম্যানশনে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

মামদানি বলেন, "বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে আমি তাকে যেভাবে দেখি, সেভাবেই বর্ণনা করেছি—তিনি একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ ‘গণহত্যার কারিগর’।"

নিউইয়র্কে নেতানিয়াহু এলে তাকে গ্রেফতারের অঙ্গীকার করে মামদানি কয়েক মাস ধরে বক্তব্য দিয়ে আসছেন। তবে মেয়র হিসেবে তার গ্রেফতারের আইনি ক্ষমতা নেই। সম্প্রতি তিনি স্বীকার করেছেন, নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঠেকানোর ক্ষমতাও তার নেই। তাই সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে তিনি অংশ নেবেন না।

নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গ তুলে মামদানি বলেন, "পরোয়ানাটি সম্মান করা উচিত এবং আইন লঙ্ঘনের অভিযোগে সবাইকে জবাবদিহির আওতায় আনা উচিত।"

২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করে। কোনো দেশ এসব অপরাধের বিচার করতে অক্ষম বা অনিচ্ছুক হলে নির্দিষ্ট শর্তে আদালত এখতিয়ার প্রয়োগ করতে পারে।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আইসিসির সদস্য নয়। ইসরাইল আদালতের এখতিয়ারও প্রত্যাখ্যান করে। দেশটির দাবি, ফিলিস্তিন সার্বভৌম রাষ্ট্র না হওয়ায় ফিলিস্তিনিদের ক্ষেত্রেও আইসিসির এখতিয়ার নেই।

গাজায় গণহত্যার অভিযোগও ইসরাইল প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বেসামরিক হতাহত কমাতে তারা চেষ্টা করে এবং হামাস বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করে।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন নেতানিয়াহু। নিউইয়র্কে যাওয়ার পর তার ফেরার কথা রয়েছে শুক্রবার। তবে অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা নেই।

এদিকে ট্রাম্প ও মামদানির বৈঠকে অভিবাসন নিয়ন্ত্রণ এবং কর্মজীবী মানুষের জন্য নিউইয়র্কে সাশ্রয়ী আবাসন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, "আশা করি, আপনি একজন দুর্দান্ত মেয়র হবেন। আপনি ভালোভাবেই শুরু করেছেন।"

মামদানি বলেন, "নগরীর প্রতি প্রেসিডেন্টের প্রতিশ্রুতিকে আমরা মূল্য দিই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নিউইয়র্কবাসীর জন্য স্বস্তি আনতে ট্রাম্পসহ যে কারও সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।"

গত বছর নির্বাচনে মামদানির জয়ের পর ওভাল অফিসে প্রথমবার দুজনের সাক্ষাৎ হয়।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪০০ মুসলিম পরিবার উচ্ছেদের পর আদানির বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


১৪০০ মুসলিম পরিবার উচ্ছেদের পর আদানির বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

একদিকে ভাঙা ঘর এবং উচ্ছেদ হওয়া পরিবার, অন্যদিকে রয়েছে হাজার হাজার কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প। আসামের ধুবড়ি জেলার চাপরে বর্তমানে এই দুই দৃশ্য পাশাপাশি অবস্থান করছে।

যে জমি থেকে ২০২৫ সালের জুলাইয়ে প্রায় ১ হাজার ৪০০ বাঙালি বংশোদ্ভূত মুসলিম পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছিল, রোববার সেই জমিতে আদানি পাওয়ারের ৩ হাজার ২০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

প্রকল্পটির জন্য বিনিয়োগের পরিমাণ প্রায় ৪৮ হাজার কোটি টাকা হবে। আদানি গোষ্ঠীর দাবি, নির্মাণপর্বে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। প্রকল্প চালু হলে আরও প্রায় ৫ হাজার মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে। প্রথম ধাপে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা ২০৩০ সালের ডিসেম্বর থেকে। তবে প্রকল্পের জমি নিয়ে বড় প্রশ্ন উঠছে।

ধুবড়ির চারুয়াবাখরা, চিরাকুটা এক ও দুই এবং সন্তোষপুর এলাকায় প্রায় ১ হাজার ১৫৭ একর সরকারি জমিতে বহু পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। উচ্ছেদের সময় স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই তিন থেকে চার দশক ধরে সেখানে বসবাস করছেন।

অনেক পরিবার আবার ব্রহ্মপুত্রের ভাঙনে পূর্বের বসতভিটা হারিয়ে ওই এলাকায় এসে বসতি গড়েছিল। উচ্ছেদের পর প্রায় ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসনের বক্তব্য ছিল, প্রকল্পের জন্য সরকারি জমি আগে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে দেওয়া হয়েছিল। পরে সেই জমি আদানি পাওয়ারের প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়।

প্রশাসন ৩০০ বিঘা জমি অন্য এলাকায় পুনর্বাসনের জন্য চিহ্নিত করে এবং মালপত্র সরানোর জন্য পরিবারপিছু ৫০ হাজার টাকা সহায়তার কথা জানায়। কিন্তু ক্ষতিগ্রস্তদের একাংশ সেই পুনর্বাসনস্থানে যেতে রাজি হননি।

তাদের অভিযোগ, ব্রহ্মপুত্রঘেরা নিচু এলাকায় বর্ষায় পানি ঢোকে এবং সেখানে প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা নেই। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, পরিবেশগত ছাড়পত্রের আবেদনে আদানি পাওয়ার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়কে জানিয়েছিল, প্রকল্প এলাকায় কোনো জনবসতি নেই এবং পুনর্বাসন বা পুনর্বাসনজনিত ক্ষতিপূরণের দাবি নেই।

অথচ উচ্ছেদ হওয়া পরিবারগুলোর বক্তব্য, তাদের ঘরবাড়ি সরিয়ে প্রকল্পের জমি পরিষ্কার করা হয়েছিল। স্থানীয় এক বাসিন্দার দাবি, সরকারি জমির পাশাপাশি জমির অধিকারপত্র থাকা মানুষের জমিও নেওয়া হয়েছে এবং তাদের বড় একটি অংশ এখনও ক্ষতিপূরণ পাননি।

২০২৫ সালের ৩০ মার্চ জেলা প্রশাসন গ্রামের চারণভূমি প্রকল্পের কাজে ব্যবহারের প্রস্তাব দেয়। ২ এপ্রিলের জেলা পর্যায়ের ভূমি সংক্রান্ত বৈঠকের কার্যবিবরণীতেও সেই প্রস্তাবের উল্লেখ রয়েছে। এরপরই উচ্ছেদের নোটিশ জারি হয় এবং ঘরবাড়ি ভাঙা শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে প্রকল্পকে আসামের বিদ্যুৎ খাতে বড় পরিবর্তনের সূচনা হিসেবে তুলে ধরেছেন হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, ৩ হাজার ২০০ মেগাওয়াটের এই প্রকল্প রাজ্যের বিদ্যুতের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আদানি গোষ্ঠীর পক্ষ থেকেও বলা হয়েছে, প্রকল্পটি উত্তর-পূর্ব ভারতের অন্যতম বড় বিদ্যুৎ প্রকল্প হয়ে উঠবে। তবে উন্নয়নের এই হিসাবের পাশে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর হিসাবটি এখনও মেলেনি। একদিকে বিদ্যুতের আলো জ্বালানোর প্রস্তুতি, অন্যদিকে সেই আলো পৌঁছানোর আগেই ঘর হারানো মানুষের পুনর্বাসন ও ক্ষতিপূরণের প্রশ্ন। ফলে ধুবড়িতে প্রকল্পের ভিত্তিপ্রস্তরের সঙ্গে সঙ্গে পুরনো সেই প্রশ্নও সামনে এসেছে—উন্নয়নের জমির দাম শেষ পর্যন্ত দেবে কে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%