প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই আবেদন চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ৫ থেকে ৭ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে দ্বিতীয় ধাপে আবারও আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদন করতে হলে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসরণ করতে হবে। আসনসংখ্যা বিবেচনায় একজন শিক্ষার্থীকে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবেন—যারা আগে আবেদন করেননি এবং যারা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি। এছাড়া, চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চয়ন করতে পারেননি বা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেননি, এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ভুল কোটায় মনোনয়ন পাওয়ার কারণে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবেন।
দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত নেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ১ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপে আবেদন করার ক্ষেত্রে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তবে তাদের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা এডিট সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দ্বিতীয় ধাপে আবেদনের সময় শিক্ষার্থীদের কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্বাচন করতে হবে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন