ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আবৃত্তিকাররা মানুষকে মুক্তকামী করে তোলেন: আইনমন্ত্রী


আবৃত্তিকাররা মানুষকে মুক্তকামী করে তোলেন: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আবৃত্তিকাররা মানুষের মধ্যে গণতন্ত্রমুখী দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, রাজপথমুখী করে এবং মুক্তকামী মানুষ তৈরি করেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নজরুল আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী এ সময় বলেন, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে এতদিন আবৃত্তি সেক্টরের কোনো মূল্যায়ন ছিল না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সংসদের প্রথম অধিবেশনে আইন পরিবর্তন করে আবৃত্তিকে শিল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত পরিবেশন দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মূল পর্বে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নূর ইসলাম (২৭) নামে এক ব্যক্তি নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


নূর ইসলাম (২৭) নামে এক ব্যক্তি নিখোঁজ

হারিয়ে গেছেন নূর ইসলাম (২৭); সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন

বরিশালের ১ নং পলাশপুর এলাকার বাসিন্দা নূর ইসলাম (২৭) গত ৩ আগস্ট ২০২৬ তারিখ রাত ৮টা থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

যদি কোনো সহৃদয় ব্যক্তি নূর ইসলামের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ (পরিবার): ০১৯৪৬৪৬৪৪০৫

পরিবারের পক্ষ থেকে নূর ইসলামের দ্রুত সন্ধান পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির উপস্থিতিতে যা ঘটেছে, আমরা সকলেই বিব্রত: নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


রাষ্ট্রপতির উপস্থিতিতে যা ঘটেছে, আমরা সকলেই বিব্রত: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি) উপস্থিতিতে আজকে যা ঘটেছে, তার জন্য আমরা সকলেই বিব্রত। সারাদেশের নানা জেলায় আমরা এমন বিভাজন দেখেছি। এটা আমাদের কারো জন্য শুভ নয়।

বুধবার (৫ আগস্ট) সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করবো জাতীয় অনুষ্ঠানগুলো সার্বজনীনভাবে পরিচালিত হবে। সার্বজনীন বক্তব্য এবং ইতিহাস উপস্থাপন করা হবে। যাতে আমরা সকলে সমানভাবে সেটির অংশীদারিত্ব অনুভব করতে পারি। দিনশেষে তো এই গণঅভ্যুত্থান জনগণের। জনগণের কৃতিত্ব যাতে আমরা জনগণকে ফিরিয়ে দিতে পারি।

এই ধরনের অনুষ্ঠানে যদি দলীয় ইতিহাস বা ন্যারেটিভ প্রচার করা হয়, তাহলে বিরোধী দল বা ভিন্ন দলের অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে যায়।

তিনি বলেন, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় দিবসকে উদযাপন করতে পারি, এমন একটি পরিবেশ তৈরি করতে চাই।

এসময় দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত হলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরো দৃঢ় হবে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষ বৈষম্যহীন সমাজ চেয়েছিল, আমরা কি তা পেরেছি: রুমিন ফারহানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


মানুষ বৈষম্যহীন সমাজ চেয়েছিল, আমরা কি তা পেরেছি: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে সাধারণ মানুষ যে বৈষম্যহীন সমাজ চেয়েছিল, গত দুই বছরে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি করা সম্ভব হয়নি।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, যদি সবার জন্য সমান অধিকারের বাংলাদেশ তৈরি করা না যায়, তবে এই অভ্যুত্থান কেবল একদল সুবিধাভোগীর বদলে নতুন সুবিধাভোগী তৈরির আন্দোলনেই সীমাবদ্ধ থাকবে। একইসঙ্গে তিনি তার সাবেক দল বিএনপির সমালোচনা এবং ছাত্রদল-শিবির সংঘর্ষসহ শেখ হাসিনার দেশে ফিরে আসার প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন।

বিগত গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আজ থেকে দুই বছর আগে সাধারণ মানুষের অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে এবং গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে নিয়ে নির্যাতনের বিপক্ষে ছিল এই অভ্যুত্থান। সাধারণ মানুষ একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল। আমরা কি সেরকম একটা বাংলাদেশ রচনা করতে পেরেছি?’

তিনি আরও বলেন, ‘আজকে গণঅভ্যুত্থানের দুই বছর পার হয়েছে। আমরা কি সবাইকে নিয়ে এরকম একটা বাংলাদেশ তৈরি করতে পেরেছি? যদি তা না করতে পারি, তাহলে কি এটি কেবলমাত্র একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার? কিছু সুবিধাভোগীর পরিবর্তে নতুন কিছু সুবিধাভোগী তৈরি করার আন্দোলন ছিল? যদি তাই হয়, তবে কেন ৮ শর ওপর মানুষ জীবন দিল? কেন কয়েক হাজার মানুষ পঙ্গু হলো, চোখ হারালো, দৃষ্টিশক্তি হারালো? এটাতো হওয়ার কথা ছিল না।’

আওয়ামী লীগ সরকারের সময়কার নিজের সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, ‘গত ৫ আগস্টের (২০২৪) আগে আমি রাস্তায় নেমেছিলাম। আমার বাড়ি ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে। হয়তো আর একটু সুযোগ পেলে আমার ওপরও হামলা হতো। আওয়ামী লীগের ১৫ বছরে আমার বিরুদ্ধে হত্যা মামলাসহ ১০টির ওপর মামলা ছিল। যদি ৫ আগস্টে এই অভ্যুত্থান সফল না হতো, আমি হলফ করে বলতে পারি, আজকে যারা এই ঘরে অনুষ্ঠানের আয়োজন করেছি, আমরা কেউ এই জায়গায় থাকতাম না।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলাম, যেখানে মেধা হবে শেষ কথা। মেধার ভিত্তিতে হবে নিয়োগ, প্রমোশন ও চাকরি। সেটা যখন আমরা দুই বছরেও তৈরি করতে পারিনি, তখন আমার আহ্বান থাকবে, আগামী দিনগুলোতে যেন কোনো বিশেষ দল বা গোষ্ঠীর পরিচয়ে নয়, যোগ্যতার ভিত্তিতে সবার সমান অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়।’

সরাইলে আয়োজিত এই অনুষ্ঠানটি বিএনপি বয়কট করেছে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। বিএনপিকে এই কঠিন সত্য মেনে নিতে হবে।’

সাবেক এই বিএনপি নেত্রী আরও বলেন, ‘মানুষের ভোটের অধিকার যদি দল বিশ্বাস করে এবং আমরা যে গণতন্ত্রের কথা বলছি তা যদি মানতে হয়, তাহলে বলতে হয়, আপনারা তো গণতন্ত্র বিশ্বাস করেন না। মানুষের রায়ের প্রতি আপনারা শ্রদ্ধাশীল নন। তাহলে ১৭ বছর কিসের জন্য আন্দোলন করেছেন?’

সম্প্রতি ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার সংঘাত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি দেশের বর্তমান নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির ইঙ্গিত দেয়। দলগুলোর যে তাদের অঙ্গসংগঠনের প্রতি নিয়ন্ত্রণ নেই, সেটাও বোঝায়। দিনশেষে আমরা যে পুরোনো রাজনীতিতেই ফিরে গেছি, এটি তারই ইঙ্গিত।’

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বর্তমান অবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘আজকাল মানুষ নির্দিষ্ট কোনো টিভি চ্যানেলের ওপর নির্ভরশীল নয়। প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে বা যারা তার ভাষণ শুনতে চায়, তারা শুনতে পারবে। এভাবে তো কারও প্রচার বন্ধ রাখা যায় না। শেখ হাসিনার সময় আমরা দেখেছি, তারেক রহমানের বক্তব্য আদালতের আদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এখনকারটা কীভাবে গণতন্ত্র হয়?’

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি বাংলাদেশের নাগরিক। দেশের রাজনীতিতে তার ও তার পরিবারের দীর্ঘদিনের অবদান আছে। তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। সব কিছু বিবেচনায় এবং তার বয়সও হয়েছে; বাংলাদেশে যদি তিনি ফিরে না আসেন, উনার দলের অবস্থা কী দাঁড়াবে বা এতদিনের রাজনৈতিক ইতিহাসই বা কী দাঁড়াবে? সব কিছুর বিবেচনায় আমার সাধারণ জ্ঞান বলে তিনি ফিরে আসবেন।’

এর আগে অনুষ্ঠানে রাজধানীর গ্রিন রোডে নিহত সরাইলের সন্তান শহীদ মোবারকের পিতা রমজান আলী এবং মেরুল বাড্ডায় আহত সরাইলের বাসিন্দা মো. ইয়াছিনসহ আহত জুলাই যোদ্ধাদের পরিবারের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননার ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকেরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে হত্যা করার পর লাশ গুমের মামলার অভিযোগে আবু বকর ছিদ্দিক নামের জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাকে ভাড়াতে খুনি দিয়ে সাবেক স্ত্রী সালেহা বেগমকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে আটক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে আবু বকর ছিদ্দিক আত্মসমর্পণ করে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জামিনের আবেদন করেন। কিন্তু ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবু বকর ছিদ্দিক কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন এবং একই ইউনিয়নের চর সামছুদ্দিন গ্রামের আলী উল্যা হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, নিহত সালেহা বেগম ছিলেন একজন বয়স্ক নারী। তার সঙ্গে গোপনে আবু বকরের বিয়ে হয়েছিল। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। জমি কেনার কথা বলে সালেহার কাছ থেকে আবু বকর ৩০ লাখ টাকা নিয়েছিলেন। তবে জমি কিনে না দিয়ে তিনি আরও ২০ লাখ টাকা দাবি করেন। এ কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে। ফলে মো. সেলিম নামের এক ভাসমান ব্যক্তিকে ৫০ হাজার টাকায় ভাড়া করে সালেহাকে হত্যার পরিকল্পনা করেন আবু বকর।

পুলিশের কাছে তথ্য আছে যে, ২০২৫ সালের ১৫ জুন দিবাগত রাতে সালেহা বেগমকে হত্যা করা হয়। এর পরদিন, ১৬ জুন, কমলনগরের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে নুনু সর্দারের পরিত্যক্ত ভিটায় তার মরদেহ আবিষ্কার করা হয়। এই ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা বেগম অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন। তদন্ত করার জন্য পুলিশ এ বিষয়টি নিয়ে কাজ শুরু করে।

তদন্তের সময় পুলিশ সেলিম নামের ব্যক্তিকে গ্রেফতার করে। আদালতে দেয়া তার জবানবন্দিতে সেলিম জানায়, সালেহাকে নির্জন স্থানে নিয়ে প্রথমে গলা টিপে অচেতন করেন। তারপর তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যা নিশ্চিত হওয়ার পর সালেহার কাছের স্বর্ণালংকার নিয়েও সেলিম পালিয়ে যান।

বাদীর আইনজীবী আমজাদ হোসাইন জানান, সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে থানার পুলিশ সেলিম এবং আবু বকর ছিদ্দিককে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দাখিল করে। হত্যার দায়ে সেলিম কারাগারে আছেন, কিন্তু প্রধান অভিযুক্ত আবু বকর তখন পলাতক ছিলেন। এজন্য আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

গত সোমবার (৩ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাকে কারাগারে পাঠান। মামলাটি এখন আদালতে বিচারাধীন।

নিহত সালেহা বেগমের ছেলে শরীফ উদ্দিন এবং মো. আরিফুল ইসলাম জানান, আসামি আবু বকর ছিদ্দিক জামায়াতের রাজনীতিতে জড়িত হলেও তিনি একাধিক বিয়ে করেছেন। অর্থের লোভে পড়ে তিনি সকলের অজান্তে তাদের মাকেও বিয়ে করেছিলেন। তারা এই নির্মম হত্যাকাণ্ডের জন্য ন্যায়বিচার এবং দুই আসামির মৃত্যুদণ্ড দাবি করেছেন।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ উল্লাহ বলেন, ‘স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত আবু বকর এখন জামায়াতের কোনো পদে নেই। তবে আগে তিনি আমাদের রাজনীতির সাথে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ অত্যন্ত দুঃখজনক।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%