প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি) উপস্থিতিতে আজকে যা ঘটেছে, তার জন্য আমরা সকলেই বিব্রত। সারাদেশের নানা জেলায় আমরা এমন বিভাজন দেখেছি। এটা আমাদের কারো জন্য শুভ নয়।
বুধবার (৫ আগস্ট) সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করবো জাতীয় অনুষ্ঠানগুলো সার্বজনীনভাবে পরিচালিত হবে। সার্বজনীন বক্তব্য এবং ইতিহাস উপস্থাপন করা হবে। যাতে আমরা সকলে সমানভাবে সেটির অংশীদারিত্ব অনুভব করতে পারি। দিনশেষে তো এই গণঅভ্যুত্থান জনগণের। জনগণের কৃতিত্ব যাতে আমরা জনগণকে ফিরিয়ে দিতে পারি।
এই ধরনের অনুষ্ঠানে যদি দলীয় ইতিহাস বা ন্যারেটিভ প্রচার করা হয়, তাহলে বিরোধী দল বা ভিন্ন দলের অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে যায়।
তিনি বলেন, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় দিবসকে উদযাপন করতে পারি, এমন একটি পরিবেশ তৈরি করতে চাই।
এসময় দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত হলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরো দৃঢ় হবে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন