০৮:০৮ পি.এম
সরকার এখন পর্যন্ত পেঁয়াজ আমদানি করেনি এবং কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আগামীতেও পেঁয়াজ আমদানি করতে হবে না।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার টাউন হল মাঠে কুমিল্লা কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলায় তিনি এই তথ্য তুলে ধরেন।
মন্ত্রী বলেন, অতীতে মাসে মাসে পেঁয়াজ আমদানির কথা শোনা যেত। এমনকি রাষ্ট্রীয় পলিসিতেও পেঁয়াজের কারণে আঘাত হানার বিষয়টি ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সরকার পেঁয়াজ আমদানি করেনি এবং আগামীতে আমাদের পেঁয়াজ আমদানি করতে হবে না।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
কৃষিমন্ত্রী আরও বলেন, "আমাদের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে জনগণকে ভালো কিছু উপহার দেওয়া, সুন্দর কিছু উপহার দেওয়া এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করা। কিছু দুষ্টু লোক আছে, যারা সুন্দর বাংলাদেশকে অসুন্দরের দিকে ঠেলে দিচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, সবাই সচেতন থাকবেন। এই দেশ আমাদের, এই দেশ আগামী প্রজন্মের। এই সরকার আপনাদের ভোটে নির্বাচিত সরকার। সুতরাং এই সরকারকে সহযোগিতা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।"
মন্ত্রী উল্লেখ করেন, দেশের প্রতিটি গ্রামে মসজিদ রয়েছে। এই মসজিদগুলোর সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনরা যুক্ত থাকায় তাদের মাধ্যমে কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব। যদি তারা আধুনিক ও বিষমুক্ত কৃষি উৎপাদনে যুক্ত হন, তবে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদেরও নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তার। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের হাফেজ ও একাধিক হাফেজ সন্তানের বাবাকে সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন