প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে জাহাজভাঙা শিল্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৩ অক্টোবর) সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্প এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে জাহাজভাঙা শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়, মশার লার্ভা নিধন করা হয় এবং শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট জাহাজভাঙা শিল্প প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিক-কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে অভিযানে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।
এছাড়া, যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল বশর, মহিলা ইউপি সদস্য দেলোয়ারা বেগম কলি, উপজেলা প্রশাসনের প্রতিনিধি মোহাম্মদ জাফর আলম ও মোহাম্মদ শহিদুল আলম পাপ্পু, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতারা।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি জাহাজভাঙা শিল্প এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন