প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের অধীনে ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামের উইন্টার-২০২৭ সেশনে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রোগ্রামের মেয়াদ এক বছর। ক্লাসগুলো সপ্তাহের কর্মদিবসের বাইরে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অনুষ্ঠিত হবে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য কোর্স ফির ওপর ২০ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে।
ভর্তির জন্য যোগ্যতা হিসেবে রসায়ন, ফলিত রসায়ন, রাসায়নিক প্রযুক্তি, প্রাণরসায়ন, পরিবেশ রসায়ন, শিল্প রসায়ন, লেদার, টেক্সটাইল টেকনোলজি অথবা রসায়নসংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ পদ্ধতিতে ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.২৫ অর্জনকারীরা আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনকারীকে সরাসরি ১ হাজার ৫০০ টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৩০ টাকা।
আবেদনের সময় শিক্ষার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি এবং দুই কপি রঙিন ছবি জমা দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন