০৩:৩৮ এম
ঢাকার কেরানীগঞ্জের নিজ ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ডালিয়া আক্তার সুমা (৫০) নামের এক আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এই মরদেহটি উদ্ধার করেছে। তিনি বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন এবং চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা করতেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের কন্যা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বামী ডিভোর্স দেওয়ার পর থেকে তিনি দুই মেয়ে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করতেন। বর্তমানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই এখানে থাকতেন। স্থানীয়রা মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: গাজীপুরের কারখানার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, খালি বাসায় কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। সিআইডির ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থলে আসছেন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন