ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক মোখলেছুর রহমান গ্রেফতার


সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক মোখলেছুর রহমান গ্রেফতার

সাতক্ষীরায় ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে

মামলার এজাহার থেকে জানা যায়, আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ওই মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্রকে বিভিন্ন সময়ে অনৈতিক প্রস্তাব দিতেন। ছাত্রটি রাজি না হওয়ায় তাকে হয়রানি ও মারধর করা হতো। এছাড়া, গত কয়েক দিন ধরে গভীর রাতে নিজের কক্ষে নিয়ে শিক্ষার্থীকে হাত-পা টেপানোর অভিযোগও রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, সর্বশেষ ২১ অক্টোবর সকালে আনুমানিক ৭টার দিকে বোর্ডিং থেকে চাল-ডাল নিয়ে রান্নাঘরে ফেরার পথে ওই শিক্ষক শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে যৌন নিপীড়ন করা হয়। অভিযোগে বলা হয়েছে, এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে অভিযুক্ত শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং কাউকে ঘটনাটি না জানানোর জন্য নিষেধ করেন।

পরে বাড়িতে ফিরে ওই শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানায়। অসুস্থ বোধ করায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মো. আক্তারুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে একপর্যায়ে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত, ২ জন গুরুতর আহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৯ এম


রাজধানীর পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ, তদন্ত শুরু

রাজধানীর পুরাতন রমনা থানার সামনে দুর্বৃত্তদের দ্বারা ককটেল বিস্ফোরণ ঘটেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই ককটেল বিস্ফোরণের ফলে হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাগুরার ৩ জনের মৃত্যু, বাড়িতে শোকের মাতম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪০ এম


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাগুরার ৩ জনের মৃত্যু, বাড়িতে শোকের মাতম

মাগুরা-ফরিদপুর সড়কের নোয়াপাড়া এলাকায় যাত্রীবাহী পরিবহন এবং অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

মাগুরা সদর উপজেলার মালি গ্রামে বাসার মোল্লার ছেলে কলেজ ছাত্র রাব্বি মোল্লার বাড়িতে গিয়ে দেখা গেছে। পুরো বাড়িতে কান্নার রোল উঠেছে। দরিদ্র ভ্যানচালক বাবা বাসারত মোল্লার ছয় মেয়ের পর একমাত্র ছেলে রাব্বি। তাকে হারিয়ে গোটা পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে। অপর নিহত বারাসিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে নূর মোহাম্মদ আরিফ এবং শ্রীপুরের মদনপুরের আবু জাফরের মেয়ে তামান্না তাবাসসুম ঐশীর বাড়িতেও একই অবস্থা বিরাজ করছে। রাত ৯টার দিকে তিনজনের মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। রাব্বির বাবা বাসারত মোল্লা জানান, রাব্বি সকাল ৭টার দিকে ফরিদপুরে সেভ দ্য চিলড্রেন নামক একটি সংস্থার প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিল। ফেরার পথে তারা এই দুর্ঘটনার শিকার হয়। হতাহতরা প্রত্যেকে ওই সংস্থার স্বেচ্ছাসেবক ছিলেন।

ফরিদপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, ফরিদপুর থেকে মাগুরামুখি একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিংফিশার নামে একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হয় এবং অপর তিনজন আহত হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত তিনজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে ১২ বার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪০ এম


ইতালিতে ১২ বার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

ইতালির সিসিলি দ্বীপের উপকূলে ১২ বার পরপর মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলস্বরূপ, সেখানকার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) এই ভূমিকম্পগুলোর পর সুনামির আতঙ্কের কারণে পালেরমো ও মেসিনা শহরের স্কুল ও সরকারি ভবনগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ০, যা স্থানীয় সময় দুপুর ১২টা ১৯ মিনিটে অনুভূত হয়। এর আগে, বেলা ১১টা ৫১ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। সব মিলিয়ে এদিন অন্তত ৩ মাত্রার আরও ১০টি কম্পন রেকর্ড করা হয়েছে। এসব ভূমিকম্পের উপকেন্দ্র ছিল এওলিয়ান দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমে দক্ষিণ টিরেনিয়ান সাগরে।

সুনামির কমলা সতর্কতা জারির পরপরই পালেরমো ও মেসিনা শহরের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন ধসে পড়ার ভয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। সম্ভাব্য কাঠামোগত ক্ষতি নিরূপণে কর্তৃপক্ষ ইতোমধ্যে ভবনগুলো পরীক্ষা করে দেখছে। এছাড়া, যেকোনো মুহূর্তে আরও আফটারশক বা পরাঘাত অনুভূত হতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমধ্যসাগরের তলদেশে অবস্থিত ইউরেশিয়ান প্লেটের ওপর আফ্রিকান টেকটোনিক প্লেটের ক্রমাগত চাপের কারণে সিসিলির আশপাশে এই ভূমিকম্পগুলো ঘটছে।

ইতালীয় ভূকম্পনবিদ নিকোলা আলেসান্দ্রো পিনো জানিয়েছেন, ইউরেশিয়ান প্লেটের ওপর আফ্রিকান প্লেটের এই চাপের কারণে পরিচিত এই ভূকম্পন অঞ্চলটি নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। সূত্র: ডেইলি মিরর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতকানিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত, বাসে আগুন ও সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪১ এম


সাতকানিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত, বাসে আগুন ও সড়ক অবরোধ

সাতকানিয়ায় মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে বাবা-মেয়ে নিহত হয়েছেন এবং ৪ জন আহত হয়েছেন। এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেন। সড়কে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার পর সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় দুর্বৃত্তরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে অস্ত্র লুটের চেষ্টা করে। এছাড়া, দোহাজারী হাইওয়ে পুলিশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীদেরও বিক্ষুদ্ধ জনতা ধাওয়া করে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের পাঠানিপুলের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাইর-এর বর বাড়ির আবদুস সাত্তারের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩০) এবং তার মেয়ে ওয়াসিফা জান্নাত (২)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের পাঠানিপুলের উত্তর পাশে চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় দেলোয়ার হোসেন ও তার মেয়ে ওয়াসিফা জান্নাত ঘটনাস্থলে নিহত হন।

এছাড়া, দেলোয়ারের স্ত্রী ও ছেলেসহ ৪ জন আহত হন। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালানো হয় এবং এক পর্যায়ে পুলিশের অস্ত্র লুটের চেষ্টা করা হয়। এরপর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল এসে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায় এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। তারা পুলিশের কাজে বাধা সৃষ্টি করেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এলে তাদেরও ধাওয়া করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুল আবছার জানান, মিনিবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মিনিবাসটিতে আগুন দেন। হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত লোকজন তাদের ধাওয়া করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%