প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইতালির সিসিলি দ্বীপের উপকূলে ১২ বার পরপর মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলস্বরূপ, সেখানকার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এই ভূমিকম্পগুলোর পর সুনামির আতঙ্কের কারণে পালেরমো ও মেসিনা শহরের স্কুল ও সরকারি ভবনগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ০, যা স্থানীয় সময় দুপুর ১২টা ১৯ মিনিটে অনুভূত হয়। এর আগে, বেলা ১১টা ৫১ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। সব মিলিয়ে এদিন অন্তত ৩ মাত্রার আরও ১০টি কম্পন রেকর্ড করা হয়েছে। এসব ভূমিকম্পের উপকেন্দ্র ছিল এওলিয়ান দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমে দক্ষিণ টিরেনিয়ান সাগরে।
সুনামির কমলা সতর্কতা জারির পরপরই পালেরমো ও মেসিনা শহরের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন ধসে পড়ার ভয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। সম্ভাব্য কাঠামোগত ক্ষতি নিরূপণে কর্তৃপক্ষ ইতোমধ্যে ভবনগুলো পরীক্ষা করে দেখছে। এছাড়া, যেকোনো মুহূর্তে আরও আফটারশক বা পরাঘাত অনুভূত হতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।
বিশেষজ্ঞদের মতে, ভূমধ্যসাগরের তলদেশে অবস্থিত ইউরেশিয়ান প্লেটের ওপর আফ্রিকান টেকটোনিক প্লেটের ক্রমাগত চাপের কারণে সিসিলির আশপাশে এই ভূমিকম্পগুলো ঘটছে।
ইতালীয় ভূকম্পনবিদ নিকোলা আলেসান্দ্রো পিনো জানিয়েছেন, ইউরেশিয়ান প্লেটের ওপর আফ্রিকান প্লেটের এই চাপের কারণে পরিচিত এই ভূকম্পন অঞ্চলটি নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। সূত্র: ডেইলি মিরর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন