প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাগুরা-ফরিদপুর সড়কের নোয়াপাড়া এলাকায় যাত্রীবাহী পরিবহন এবং অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।
মাগুরা সদর উপজেলার মালি গ্রামে বাসার মোল্লার ছেলে কলেজ ছাত্র রাব্বি মোল্লার বাড়িতে গিয়ে দেখা গেছে। পুরো বাড়িতে কান্নার রোল উঠেছে। দরিদ্র ভ্যানচালক বাবা বাসারত মোল্লার ছয় মেয়ের পর একমাত্র ছেলে রাব্বি। তাকে হারিয়ে গোটা পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে। অপর নিহত বারাসিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে নূর মোহাম্মদ আরিফ এবং শ্রীপুরের মদনপুরের আবু জাফরের মেয়ে তামান্না তাবাসসুম ঐশীর বাড়িতেও একই অবস্থা বিরাজ করছে। রাত ৯টার দিকে তিনজনের মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। রাব্বির বাবা বাসারত মোল্লা জানান, রাব্বি সকাল ৭টার দিকে ফরিদপুরে সেভ দ্য চিলড্রেন নামক একটি সংস্থার প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিল। ফেরার পথে তারা এই দুর্ঘটনার শিকার হয়। হতাহতরা প্রত্যেকে ওই সংস্থার স্বেচ্ছাসেবক ছিলেন।
ফরিদপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, ফরিদপুর থেকে মাগুরামুখি একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিংফিশার নামে একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হয় এবং অপর তিনজন আহত হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত তিনজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন