ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডা. জুবাইদার আহ্বান, মেধা, শ্রম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা গড়ে তুলতে


ডা. জুবাইদার আহ্বান, মেধা, শ্রম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা গড়ে তুলতে

ডা. জুবাইদা রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়ন নিশ্চিত করতে বিশেষভাবে সংকটে থাকা সাধারণ ও গ্রামীণ মানুষের চিকিৎসাসেবার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ‘বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘আপনাদের দিকে তাকিয়ে আছে দেশ। যদি আপনারা মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গ্রাম পর্যায়ে সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ হন, তবেই দেশের সব স্তরের মানুষের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র তুলে ধরে বলেন, ‘বাংলাদেশে চিকিৎসক ও নার্সের সংখ্যা পর্যাপ্ত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে ১ হাজার রোগীর জন্য ২.২ জন ডাক্তার থাকার কথা। আর প্রতি ১ হাজার জনের বিপরীতে ১.৪৮ নার্স। অথচ বাংলাদেশে একজন ডাক্তারকে দেখতে হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীকে। নার্সদের অনুপাত ১ হাজার রোগীর বিপরীতে শূন্য দশমিক ৫৪৯। সরকারি চিকিৎসকদের অনুপাত ৬ হাজার ৫০০ রোগীর বিপরীতে মাত্র ১ জন। গ্রামাঞ্চলে এই পরিস্থিতি আরও ভিন্নতর। ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসক শহরাঞ্চলে অবস্থান করলেও দেশের প্রায় ৭৮ শতাংশ মানুষ বাস করেন গ্রামে। এর ফলস্বরূপ চিকিৎসায় দারিদ্র্যের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

ডা. জুবাইদা রহমান আরও বলেন, ‘আমরা এমন একটা আগামীর বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে যেন প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মা যেন প্রাণ না হারায়, কোনো নবজাতক যেন মায়ের কোল খালি করে চলে না যায়-এমন একটা চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায় যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ।’

হাসপাতালটির অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘এক সময় হলি ফ্যামিলি হাসপাতালের মান এতটাই উঁচুতে ছিল, যা অনেক সরকারি হাসপাতালেও ছিল না। আমাদের চিকিৎসকদের দায়িত্ব এই হারিয়ে যাওয়া গুণগত মান পুনরুদ্ধার করা। ইস্কাটন গার্ডেন ঢাকা শহরের কেন্দ্রবিন্দু—আমরা যদি এখানে বিশ্বমানের সার্ভিস দিতে পারি, তবে মানুষকে অন্য কোথাও যেতে হবে না। হাসপাতালের সেবার মানে কোনো আপস করা যাবে না।’

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম হাসপাতালটির সার্বিক বিষয়ে ডা. জুবাইদা রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সমগ্র বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত নানা সমস্যায় জর্জরিত। প্রধানমন্ত্রীর নির্দেশে সব সময় মানুষের কল্যাণের বিষয় ভাবা হয়। আমাদের বিনীত দাবি, ডা. জুবাইদা রহমান যেন এই ঐতিহাসিক হলি ফ্যামিলি হাসপাতালটিকে নিজের মনে করে দেখভাল ও এর মানোন্নয়নে দিকনির্দেশনা দেন।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম প্রধান অতিথিকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডা. জুবাইদা রহমান সবসময় কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ৮ লাখ স্বেচ্ছাসেবক, হাসপাতাল, মেডিকেল ও নার্সিং কলেজকে যুক্ত করে প্রশিক্ষিত ভলান্টিয়ার ও নার্সদের মাধ্যমে সহযোগিতা করা হবে।

এছাড়া, হলি ফ্যামিলি হাসপাতালের হারানো জাতীয় ও আন্তর্জাতিক সুনাম পুনরুদ্ধারে প্রধান অতিথি ডা. জুবাইদা রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা ও দিকনির্দেশনা দেয়ার বিনীত অনুরোধ জানান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে বিজয়ী এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এর আগে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষা ও বার্তা হিসেবে একটি নিম গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলামসহ (রানা) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ ও কলেজ গভর্নিং বডির সদস্যরা।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কেমন হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কেমন হবে

বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন তিন বছর তিন মাস আগে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের দিন থেকে এই পদের মেয়াদ পাঁচ বছর বলে নির্ধারিত।

বুধবার (২২ জুলাই) দেশের বিভিন্ন পত্রিকায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ করার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি শিগগিরই পদত্যাগ করতে পারেন।

বাংলাদেশের নানা গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাব্য কারণ হিসেবে শারীরিক অসুস্থতা উল্লেখ করা হতে পারে।

একইসঙ্গে, সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রের ঝলক দেখিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের মেয়াদকালীন নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য বিএনপির উচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে বার্তা দেয়া হয়েছে। রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা চলমান রয়েছে বলেও প্রকাশিত সংবাদপত্রগুলোতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনিও রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন সম্পর্কে শুনেছেন বলে জানান। সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি নিজেই বললেন এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জন তো গুঞ্জনই। আর এটা যদি ঘটনা হয় সেটাতো আমরাও দেখবো।’

সাংবাদিকরা গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করলে তিনি প্রশ্ন করেন, ‘গণমাধ্যমে আসছে? হতে পারে, আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেন।’

ভবিষ্যৎ প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি বলেন, যদি রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চান অথবা স্বাস্থ্যগত কারণে, তাহলে তার সেটি করার অপশন রয়েছে।

সরকারের কোন পদক্ষেপ গ্রহণ করা হবে কি না এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে।’

রাষ্ট্রপতির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত সাংবাদিকরা উল্লেখ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের তরফ থেকে কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে, আমিও শুনছি।’

রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্ন ওঠতেই তিনি রাষ্ট্রপতিকেই প্রশ্ন করতে বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারেন।’

কিন্তু যদি রাষ্ট্রপতি পাঁচ বছরের নির্ধারিত মেয়াদের আগে পদত্যাগ করেন, তাহলে পরবর্তী আইনি প্রক্রিয়া কেমন হবে, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ও এসব বিষয়ে মানুষের মাঝে কৌতুহল রয়েছে। রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র দেবেন অথবা তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন- এই বিষয়গুলোও আলোচনা চলছে।

সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে। ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে সংসদে নির্বাচন হতে হবে।’

রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে?

বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী, একজন রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সর্বোচ্চ দুই বার দায়িত্ব পালন করতে পারেন।

২০২৩ সালের ২৪শে এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তাঁর দায়িত্ব গ্রহণের সময় আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সময়ের হিসাবে প্রায় তিন বছর তিন মাস ধরে এই পদটিতে রয়েছেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে।

এখন যদি রাষ্ট্রপতি মেয়াদের আগেই পদত্যাগ করতে চান তবে সে জন্য পরবর্তী আইনি প্রক্রিয়া সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে বলে জানান সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক।

মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে হলে তিনি এখন সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পত্র জমা দিতে হবে বলে জানান তিনি।

রাষ্ট্রপতি পদের মেয়াদ সম্পর্কে সংবিধানের ৫০ এর তিন অনুচ্ছেদের উল্লেখ করে জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক জানান, ‘স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।’

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ উল্লেখ করে দেওয়া পত্রটি খুবই ছোট হয়ে থাকে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘ওনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। স্বেচ্ছায় হোক বা চাপে পড়ে হোক, যেটাই হোক উনি লিখবেন, আমি স্বাস্থ্যগত বা ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম। পদত্যাগ তাত্ক্ষণিক কার্যকর হয়। এটি সাধারণত দুই লাইনের চিঠি হয়। সাধারণত ব্যক্তিগত কারণই উল্লেখ করেন সকলে।’

এছাড়া রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেওয়ার সাথে সেটি গ্রহণ বা গ্রহণ না করার কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন এই জ্যেষ্ঠ আইনজীবী।

তিনি জানান, ‘এসবে পদে পদত্যাগপত্র হ্যান্ডওভার করলেই কার্যকর হয়ে যায়। মানে পদত্যাগপত্রটা স্পিকারের কাছে পৌঁছালে স্পিকার একই সঙ্গে কার্যকর হিসেবে গণ্য হবে। মেনে নেওয়ার বা না মেনে নেওয়ার কোনো স্কোপ নেই। পদত্যাগপত্র লেখার সাথে সাথে এটি গ্রহণীয় হবে।’

পদত্যাগপত্র জমা দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ কী হবে?

রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই পদ শূন্য থাকবে না বলে জানান শাহদীন মালিক। সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, অনুপস্থিতি প্রভৃতির কারণে রাষ্ট্রপতি পদে স্পিকার থাকবেন।

এতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে সে ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত, কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।’

এই অনুচ্ছেদটির ব্যাখ্যা করে আইনজীবী বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ করার বা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্যবর্তী সময়ে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।’

যদি রাষ্ট্রপতি পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেন, তবে ওই পদ শূন্য থাকবে না। অস্থায়ী রাষ্ট্রপতি থাকবেন এবং সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হবে বলে উল্লেখ করেন তিনি। সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে এই নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে বলা হয়েছে।

এই অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়ার কারণে যদি পদ শূন্য হয়, তাহলে মেয়াদ শেষের তারিখের আগে ৯০ দিনের অথবা সর্বনিম্ন ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে এই নির্বাচন সম্পর্কে কিছু শর্ত উল্লেখ করা হয়েছে।

এতে বলা হচ্ছে, যে সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে, সেই সংসদের মেয়াদ শেষের কারণে যদি রাষ্ট্রপতির পদ খালিই হয়, তবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত নতুন রাষ্ট্রপতির নির্বাচন করা যাবে না।

একইসঙ্গে, জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরে নতুন সংসদের প্রথম বৈঠকের দিন থেকে ৩০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন করতে হবে।

এছাড়া রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণ হলে নির্বাচনের বিষয়ে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ উল্লেখ করে বলা হয়েছে, ‘মৃত্যু, পদত্যাগ বা অপসরণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে গেলে পদটি শূন্য হবার পর নব্বই দিনের মধ্যে সেটি পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক ব্যাখ্যা করে বলেন, ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, পদত্যাগ করলে বা রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করবে। সর্বোচ্চ তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন মাস বা দুই মাস, যেটাই হয় সর্বোচ্চ তিন মাসের মধ্যে।’

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের আগে, ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মোহাম্মদ সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ সংবাদমাধ্যমে উঠে এসেছিল।

পরবর্তীতে ইসলামী ব্যাংকের সর্বোচ্চ একটি পদে থাকাবস্থায় রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান তিনি। পরে ওই পদ থেকে পদত্যাগ করেন।

চব্বিশের পাঁচই অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের কারণে জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্বসহ বিভিন্ন পক্ষ থেকে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানান হয়।

সে সময় বিএনপি রাষ্ট্রপতি পদে তার বহাল থাকার পক্ষে অবস্থান নিয়েছিল।

আওয়ামী লীগের সময়ের রাষ্ট্রপতি হলেও মোহাম্মদ সাহাবুদ্দিন বিগত জাতীয় সংসদ ভেঙে দেওয়া পর আটই অগাস্ট অন্তর্বর্তী সরকারের শপথ পড়ান। যদিও সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাঁর পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছিলেন।

সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনায় বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছিল।

পরে ২০২৫ সালের ১২ই ডিসেম্বর মোহাম্মদ সাহাবুদ্দিন ‘তিনি অপমানিত হয়েছেন’ বলে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন।

সে সময় হোয়াটসঅ্যাপে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি চলে যেতে চাই। এখান থেকে বেরিয়ে যেতেই আমি আগ্রহী।’

সব দূতাবাস, কনস্যুলেট থেকে রাতারাতি তার ছবি সরিয়ে নেওয়ার ঘটনাটি উল্লেখ করে ওই সাক্ষাৎকারে তিনে বলেছিলেন, ‘মানুষের কাছে এর মাধ্যমে একটি ভুল বার্তা যায় যে হয়তো রাষ্ট্রপতিকেই সরিয়ে দেওয়া হতে যাচ্ছে। এটি আমাকে গভীরভাবে অপমানিত করেছে।’

গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় পাওয়ার পর বিএনপি সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পরিবর্তন নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি পদে বিএনপির বিভিন্ন সিনিয়র নেতার নামও আলোচনা হচ্ছিল চলতি বছরের মার্চে।

কিন্তু তখন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেন, বর্তমানে রাষ্ট্রপতির মেয়াদের যে সময় বাকি আছে, সে বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি।

কিন্তু মাত্র চার মাস পরেই রাষ্ট্রপতি পরিবর্তন নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিটন হত্যা মামলা: অস্ত্রসহ গ্রেপ্তার ভাঙারি রনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


টিটন হত্যা মামলা: অস্ত্রসহ গ্রেপ্তার ভাঙারি রনি

শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলার আসামি রনি, যিনি পরিচিত ভাঙারি রনির নামে, অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম গ্রেপ্তারের এই ঘটনা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) রাত ১২টার দিকে রনিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রমনা জোনাল টিম মঙ্গলবার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্রসহ রনি যিনি ভাঙারি রনি হিসেবে পরিচিত, তাকে গ্রেপ্তার করা হয়। ভাঙারি রনি টিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি আরও বলেন, তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের কারণে তার বিরুদ্ধে নতুন করে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পাশ না করেও ৪৩ বছর ধরে শিক্ষকতা করছেন মোনায়েম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


এইচএসসি পাশ না করেও ৪৩ বছর ধরে শিক্ষকতা করছেন মোনায়েম

নেত্রকোনার খালিয়াজুরিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) পাশ না করেও একটি শিক্ষক ৪৩ বছর ধরে চাকরি করছেন, এই বিষয় নিয়ে অভিযোগ উঠেছে।

অভিযোগকারীর তথ্য অনুযায়ী, চাকরিতে যোগদানের সময় ওই শিক্ষকের বয়স ছিল ১৭ বছরের কম। তবে অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল মোনায়েম জানিয়েছেন, তার পদে নিয়োগের সময় এইচএসসি পাশের যোগ্যতার প্রয়োজন ছিল না; এসএসসি পাসের যোগ্যতা নিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

আব্দুল মোনায়েম উপজেলার নূরপুর বোয়ালী দাখিল মাদরাসার এবতেদায়ি শাখার জুনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এই বিষয়ে মো. কাজী আলম নামের এক শিক্ষার্থীর অভিভাবক মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি ১৯৮৩ সালের ২ নভেম্বর ওই মাদরাসায় যোগদান করেন। তার এসএসসি সনদ অনুযায়ী, জন্মতারিখ ১৯৬৭ সালের ২ জানুয়ারি। সেই হিসেবে চাকরিতে যোগদানের সময় তার বয়স ছিল ১৬ বছর ১০ মাস।

অভিযোগকারী আরও দাবি করেছেন, ওই সময়ের নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য এবং লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরপত্র পাওয়া যায়নি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১৯৯২ সালে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশের পরে আব্দুল মোনায়েমকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে বলা হয়েছিল। তিনি ১৯৯৪ ও ১৯৯৬ সালে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি। ১৯৯৮ সালের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ছুটি নিলেও তিনি শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেননি বলেও অভিযোগটি করা হয়েছে।

এছাড়া, ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি থাকাকালে স্বাক্ষর জাল করে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা ছিল। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ১৭ অক্টোবর মাদরাসা ব্যবস্থাপনা কমিটির তৎকালীন সদস্য রুহুল আমিন বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

এসব অভিযোগ অস্বীকার করে আব্দুল মোনায়েম গণমাধ্যমকে জানিয়েছেন, ১৯৮৩ সালে এবতেদায়ি শাখা চালুর পর মাদরাসা ব্যবস্থাপনা কমিটি চারজন শিক্ষক নিয়োগ দিয়েছে। এবতেদায়ি প্রধানের জন্য ফাজিল বা এইচএসসি পাশ এবং বাংলা বিষয়ের শিক্ষকের জন্য আলিম বা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাসের যোগ্যতা চাওয়া হয়েছিল। তিনি এসএসসি পাশের যোগ্যতায় বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তাই তার নিয়োগের জন্য এইচএসসি সনদের প্রয়োজন ছিল না।

চাকরিতে যোগদানের সময় বয়স ১৭ বছরের কম থাকার বিষয়ে তিনি বলেন, তার জন্মতারিখ অনুযায়ী তখন বয়স ছিল ১৬ বছর ১০ মাস। তবে তাকে তৎকালীন মাদরাসা ব্যবস্থাপনা কমিটি নিয়োগ দিয়েছে এবং তিনি নিজে কোনো নিয়ম তৈরি করে চাকরিতে যোগ দেননি।

টাকা আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন, তিনি কোনো টাকা আত্মসাৎ বা স্বাক্ষর জাল করেননি।

এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা সুপার মো. হারুন অর রশিদ জানিয়েছেন, আব্দুল মোনায়েমকে একাধিকবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলা হলেও তিনি বিষয়টি ব্যক্তিগত বলে এড়িয়ে গেছেন। ২০২৫ সালের ৩ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় তাকে তিনটি নোটিশ দেওয়া হয়। পরে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান। তিনি ১৯৯৪ ও ১৯৯৬ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেননি। এরপর তিনি আর পরীক্ষায় অংশ নিয়েছেন কি না, তা জানা নেই তার।

খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অলিদুজ্জামান জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। তিন সদস্যের একটি তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামে চিকিৎসার অভাবে যেন কেউ প্রাণ না হারায়: ডা. জুবাইদা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


গ্রামে চিকিৎসার অভাবে যেন কেউ প্রাণ না হারায়: ডা. জুবাইদা

প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে কোনো রোগাক্রান্ত গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ হারানোর পরিস্থিতিতে না পড়েন, সকলের জন্য এমন একটি মানবিক এবং কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানেও এ আহ্বান জানান।

ডা. জুবাইদা বললেন, দেশের মানুষ ডাক্তারদের দিকে তাকিয়ে আছে। তারা নিশ্চয়ই তাদের মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেমের মাধ্যমে সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে। দেশের গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা নিতে পারেন না। তবে দেশবাসী যদি সেবার উদ্দেশ্যে এগিয়ে আসেন, তাহলে নিশ্চয়ই এ সমস্যার সমাধান হয়।

তিনি আরও উল্লেখ করেন, আমাদের দেশে প্রতি ১ হাজার মানুষের জন্য চিকিৎসকের সংখ্যা মাত্র ০ দশমিক ৮৩। এক্ষেত্রে একজন চিকিৎসক গড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীর সেবা প্রদান করেন। বিশেষ করে গ্রামাঞ্চলে এই অনুপাত আরও সমস্যাযুক্ত। যদি আমরা শিক্ষাজীবন থেকেই দেশের সেবা করার দৃঢ় অঙ্গীকার বোধ করি, তাহলে নিশ্চয়ই পরিস্থিতি পরিবর্তন সম্ভব।

ডা. জুবাইদা বলেন, দেশের ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসক শহরের এলাকায় কর্মরত, অথচ ৭৮ শতাংশ মানুষ গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে বাস করে। তাছাড়া প্রতি ১ হাজার মানুষের জন্য নার্সের সংখ্যা মাত্র ০ দশমিক ৫৪৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, প্রতি ১ হাজার মানুষের জন্য ২ দশমিক ২৮ জন চিকিৎসক এবং ১ দশমিক ৪৮ জন নার্স থাকা উচিত। কিন্তু আমাদের দেশে সরকারি চিকিৎসকের অনুপাত প্রতি ৬ হাজার ৫০০ জনে মাত্র একজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%