প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে কোনো রোগাক্রান্ত গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ হারানোর পরিস্থিতিতে না পড়েন, সকলের জন্য এমন একটি মানবিক এবং কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানেও এ আহ্বান জানান।
ডা. জুবাইদা বললেন, দেশের মানুষ ডাক্তারদের দিকে তাকিয়ে আছে। তারা নিশ্চয়ই তাদের মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেমের মাধ্যমে সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে। দেশের গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা নিতে পারেন না। তবে দেশবাসী যদি সেবার উদ্দেশ্যে এগিয়ে আসেন, তাহলে নিশ্চয়ই এ সমস্যার সমাধান হয়।
তিনি আরও উল্লেখ করেন, আমাদের দেশে প্রতি ১ হাজার মানুষের জন্য চিকিৎসকের সংখ্যা মাত্র ০ দশমিক ৮৩। এক্ষেত্রে একজন চিকিৎসক গড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীর সেবা প্রদান করেন। বিশেষ করে গ্রামাঞ্চলে এই অনুপাত আরও সমস্যাযুক্ত। যদি আমরা শিক্ষাজীবন থেকেই দেশের সেবা করার দৃঢ় অঙ্গীকার বোধ করি, তাহলে নিশ্চয়ই পরিস্থিতি পরিবর্তন সম্ভব।
ডা. জুবাইদা বলেন, দেশের ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসক শহরের এলাকায় কর্মরত, অথচ ৭৮ শতাংশ মানুষ গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে বাস করে। তাছাড়া প্রতি ১ হাজার মানুষের জন্য নার্সের সংখ্যা মাত্র ০ দশমিক ৫৪৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, প্রতি ১ হাজার মানুষের জন্য ২ দশমিক ২৮ জন চিকিৎসক এবং ১ দশমিক ৪৮ জন নার্স থাকা উচিত। কিন্তু আমাদের দেশে সরকারি চিকিৎসকের অনুপাত প্রতি ৬ হাজার ৫০০ জনে মাত্র একজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন