ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ


বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

২০২৬ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ১২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। বাংলাদেশের স্কোর এই বছর ১৯ দশমিক ২। এই স্কোর নির্দেশ করে যে, বাংলাদেশ মাঝারি মাত্রার ক্ষুধা পরিস্থিতির সম্মুখীন রয়েছে।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২৬ (জিএইচআই) এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। এই র‌্যাংকিং সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

১২২টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১০০ তম, যেখানে তাদের স্কোর ২৪ দশমিক ১। পাকিস্তান ১০৬ তম স্থানে রয়েছে, তাদের স্কোর ২৫ দশমিক ৫।

আরও পড়ুন: রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায়

দক্ষিণ এশিয়ার গড় স্কোরের তুলনায় বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর গড় স্কোর ২৩ দশমিক ৫, কিন্তু বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ২। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলংকা ও নেপাল। তবে বৈশ্বিক গড় স্কোর (১৮ দশমিক ১) এর তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে রয়েছে।

বৈশ্বিক ক্ষুধা সূচকে স্কোর শূন্য থেকে ১০০-এর মধ্যে নির্ধারিত হয়। স্কোর ১০-এর নিচে হলে ক্ষুধার মাত্রা কম, ১০ থেকে ১৯ দশমিক ৯ হলে মাঝারি, ২০ থেকে ৩৪ দশমিক ৯ হলে গুরুতর, ৩৫ থেকে ৪৯ দশমিক ৯ হলে আশঙ্কাজনক এবং ৫০ বা তার বেশি হলে অত্যন্ত আশঙ্কাজনক বলে বিবেচনা করা হয়। এই হিসাবে, বাংলাদেশের ১৯ দশমিক ২ স্কোর মাঝারি মাত্রার ক্ষুধা পরিস্থিতির নির্দেশ করে।

জিএইচআই স্কোর মূলত চারটি সূচকের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এই সূচকগুলো হলো— জনসংখ্যার মধ্যে অপুষ্টির হার, শিশুমৃত্যুর হার, বয়সের তুলনায় শিশুদের উচ্চতা কম হওয়া এবং উচ্চতার তুলনায় শিশুদের ওজন কম হওয়া।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সূচকে বাংলাদেশে মোট জনসংখ্যার ৮ দশমিক ২ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বয়স অনুযায়ী উচ্চতা না বাড়া বা খর্বকায়তার হার ২৪ দশমিক ০ শতাংশ। এটি একটি বড় অগ্রগতি, কারণ ২০০০ সালে এই হার ছিল ৫৪ দশমিক ৯ শতাংশ। গত ২৬ বছরে এই হার ৩০ দশমিক ৯ শতাংশ পয়েন্ট কমেছে।

আরও পড়ুন: খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে আধাবেলা সড়ক অবরোধ

পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে উচ্চতা অনুযায়ী ওজন না বাড়া বা কৃশতার হার ১২ দশমিক ৯ শতাংশ। দেশের ৩ দশমিক ০ শতাংশ শিশু পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মারা যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিয়ার ভেঙে জেমসের গান উপভোগ করলেন হাজারো ভক্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৭ এম


ব্যারিয়ার ভেঙে জেমসের গান উপভোগ করলেন হাজারো ভক্ত

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে দর্শকদের মধ্যে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। কিছু দর্শক ব্যারিয়ার ভেঙে ভেতরে প্রবেশের ঘটনাও ঘটেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এবং তার দল নগরবাউলের পরিবেশনা শুরু হওয়ার সময় হাজারো ভক্ত-অনুরাগী কনসার্ট প্রাঙ্গণে প্রবেশ করেন।

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় এই কনসার্টের আয়োজন করা হয়। প্রিয় শিল্পীর গান সরাসরি শুনতে দুপুর থেকেই ভক্তরা অ্যারেনার সামনে জড়ো হতে শুরু করেন। সন্ধ্যা গড়ানোর সাথে সাথে অনুরাগী ও সঙ্গীতপ্রেমীদের উপস্থিতি পুরো চত্বরকে কানায় কানায় পূর্ণ করে তোলে।

এক পর্যায়ে, প্রিয় তারকা মঞ্চে ওঠার আগে অ্যারেনার নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে যায় এবং হাজার হাজার দর্শক ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হয়।

দর্শকদের উপস্থিতি বেড়ে যাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে কর্তৃপক্ষ বাধ্য হয়ে প্রধান গেটগুলো খুলে দিতে বাধ্য হন।

কনসার্টটির অন্যতম আকর্ষণ ছিল, দীর্ঘ ১২ বছর পর গিটারিস্ট ও সংগীতশিল্পী অনি হাসান ওয়ারফেজের সঙ্গে স্টেজে পারফর্ম করেন। এছাড়াও, নগর বাউল জেমস, এআরকে (হাসান), ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুলও পারফর্ম করেন।

এর আগে সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে অ্যাডভেনটর কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি বলেন, "রক এন রিদম’র পঞ্চম সিজনে আমরা এমন কিছু নতুনত্ব নিয়ে আসছি, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। আমাদের লক্ষ্য শুধু একটি কনসার্ট আয়োজন করা নয়, বরং দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন একটি অ্যাম্বিয়েন্স ও অভিজ্ঞতা তৈরি করা।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ জানালেন কেসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৮ এম


রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ জানালেন কেসিসি প্রশাসক

সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের জন্য অত্যন্ত আন্তরিক এবং সেই লক্ষ্যে রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন।

তিনি শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মোংলা উপজেলার নারিকেলতলা মাঠে আয়োজিত এক সমাবেশে এই তথ্য প্রকাশ করেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, "রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগই প্রমাণ করে বর্তমান সরকার পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি সম্প্রসারণে কতটা সুদৃঢ়।"

তিনি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরে জানান, আগামী ৫ বছরে দেশে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের রূপরেখা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে এবং এই ধারা অব্যাহত রাখতে সরকারি ভবন, স্কুল-কলেজের ছাদসহ স্থানীয় সরকারের ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি নিরাপত্তা বিষয়ে তিনি আরও বলেন, "নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে জ্বালানি খাতে আমাদের আমদানি-নির্ভরতা বহুগুণে কমবে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক ও বিদ্যুৎ খাতের ওপর আর্থিক চাপ অনেকটাই কমে আসবে।"

‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক স্লোগানে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষা ও দ্রুত পরিবেশবান্ধব জ্বালানি সম্প্রসারণের দাবিতে এ জনসমাবেশের আয়োজন করে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ এবং ‘পশুর রিভার ওয়াটারকিপার’।

সমাবেশে সভাপতিত্ব করেন ‘ধরা’র কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী, রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও শ্রমিকনেতা মাহবুবুর রহমান মানিক এবং কৃষকনেতা বদরুল আলমসহ আরও অনেকে।

এ ছাড়া সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র, সচেতন ফাউন্ডেশনের মো. হাবিবুর রহমান, মিশন গ্রিন বাংলাদেশের আহসান রনি, হাওর অঞ্চলবাসীর জাকিয়া শিশির, কসমস সংস্থার মেহনাজ মালা, ব্রাইটার্সের সাইদুর রহমান সিয়াম, বেঙ্গল পিস ফাউন্ডেশনের মাসফিকুল হাসান টনি, ক্লাইমেট ফ্রন্টিয়ারের জুবায়ের ইসলাম এবং ওয়েব ফাউন্ডেশনের আসাদুজ্জামান তুহিন অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে শরীফ জামিল সরকারের রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদনকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান। সমাবেশ সঞ্চালনা করেন ‘সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

সমাবেশের শেষাংশে জলবায়ু পরিবর্তন ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বাঘের মহড়া, পুতুলখেলা, বাউলগান ও ঐতিহ্যবাহী গাজীর গানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৮ এম


কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের নিজ ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ডালিয়া আক্তার সুমা (৫০) নামের এক আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এই মরদেহটি উদ্ধার করেছে। তিনি বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন এবং চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা করতেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের কন্যা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বামী ডিভোর্স দেওয়ার পর থেকে তিনি দুই মেয়ে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করতেন। বর্তমানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই এখানে থাকতেন। স্থানীয়রা মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, খালি বাসায় কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। সিআইডির ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থলে আসছেন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক মোখলেছুর রহমান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৯ এম


সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক মোখলেছুর রহমান গ্রেফতার

সাতক্ষীরায় ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার থেকে জানা যায়, আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ওই মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্রকে বিভিন্ন সময়ে অনৈতিক প্রস্তাব দিতেন। ছাত্রটি রাজি না হওয়ায় তাকে হয়রানি ও মারধর করা হতো। এছাড়া, গত কয়েক দিন ধরে গভীর রাতে নিজের কক্ষে নিয়ে শিক্ষার্থীকে হাত-পা টেপানোর অভিযোগও রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, সর্বশেষ ২১ অক্টোবর সকালে আনুমানিক ৭টার দিকে বোর্ডিং থেকে চাল-ডাল নিয়ে রান্নাঘরে ফেরার পথে ওই শিক্ষক শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে যৌন নিপীড়ন করা হয়। অভিযোগে বলা হয়েছে, এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে অভিযুক্ত শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং কাউকে ঘটনাটি না জানানোর জন্য নিষেধ করেন।

পরে বাড়িতে ফিরে ওই শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানায়। অসুস্থ বোধ করায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মো. আক্তারুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে একপর্যায়ে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%