প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে দর্শকদের মধ্যে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। কিছু দর্শক ব্যারিয়ার ভেঙে ভেতরে প্রবেশের ঘটনাও ঘটেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এবং তার দল নগরবাউলের পরিবেশনা শুরু হওয়ার সময় হাজারো ভক্ত-অনুরাগী কনসার্ট প্রাঙ্গণে প্রবেশ করেন।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় এই কনসার্টের আয়োজন করা হয়। প্রিয় শিল্পীর গান সরাসরি শুনতে দুপুর থেকেই ভক্তরা অ্যারেনার সামনে জড়ো হতে শুরু করেন। সন্ধ্যা গড়ানোর সাথে সাথে অনুরাগী ও সঙ্গীতপ্রেমীদের উপস্থিতি পুরো চত্বরকে কানায় কানায় পূর্ণ করে তোলে।
এক পর্যায়ে, প্রিয় তারকা মঞ্চে ওঠার আগে অ্যারেনার নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে যায় এবং হাজার হাজার দর্শক ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হয়।
দর্শকদের উপস্থিতি বেড়ে যাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে কর্তৃপক্ষ বাধ্য হয়ে প্রধান গেটগুলো খুলে দিতে বাধ্য হন।
কনসার্টটির অন্যতম আকর্ষণ ছিল, দীর্ঘ ১২ বছর পর গিটারিস্ট ও সংগীতশিল্পী অনি হাসান ওয়ারফেজের সঙ্গে স্টেজে পারফর্ম করেন। এছাড়াও, নগর বাউল জেমস, এআরকে (হাসান), ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুলও পারফর্ম করেন।
এর আগে সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে অ্যাডভেনটর কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি বলেন, "রক এন রিদম’র পঞ্চম সিজনে আমরা এমন কিছু নতুনত্ব নিয়ে আসছি, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। আমাদের লক্ষ্য শুধু একটি কনসার্ট আয়োজন করা নয়, বরং দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন একটি অ্যাম্বিয়েন্স ও অভিজ্ঞতা তৈরি করা।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন