ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

খালি পেটে সকালে হরিতকি ভেজানো পানি খাওয়ার উপকারিতা


খালি পেটে সকালে হরিতকি ভেজানো পানি খাওয়ার উপকারিতা

আয়ুর্বেদ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে হরিতকি ভেজানো পানি একটি অত্যন্ত উপকারী পানীয় হিসেবে বিবেচিত হয়। নিয়মিতভাবে সকালে খালি পেটে হরিতকি ভেজানো বা হরিতকি গুড়া মিশ্রিত পানি পান করলে শরীরে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন দেখা যায়।

এক গ্লাস হরিতকি পানি খাওয়ার উপকারিতাগুলো নিম্নরূপ:

১। কোষ্ঠকাঠিন্য দূরীকরণ: এর মধ্যে থাকা হালকা রেচক গুণ পেটের মল পরিষ্কার করতে এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়ক।

আরও পড়ুন: ২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে দু’বার অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা

২। ডিটক্সিফিকেশন: এটি লিভারের কার্যকারিতা বাড়িয়ে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বর্জ্য অপসারণে সাহায্য করে।

৩। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি: সকালে খালি পেটে উষ্ণ পানিতে হরিতকি চূর্ণ গ্রহণ করলে শরীরের অভ্যন্তরীণ পরিষ্কার হয়, ফলে ব্রণ ও ত্বকের বিভিন্ন সমস্যা কমে যায়।

৪। মেটাবলিজম ও ওজন নিয়ন্ত্রণ: এটি শরীরের বিপাকক্রিয়া বা ফ্যাট ঝরানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করে।

৫। ইমিউনিটি বৃদ্ধি: এতে বিদ্যমান ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

আরও পড়ুন: ওজন কমাতে ব্ল্যাক কফি খাওয়ার সঠিক নিয়ম

৬। অন্যান্য: রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমাতে কিছুটা ভূমিকা রাখে। গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরিতকি ভেজানো গরম পানি দিয়ে কুলকুচি বা গার্গল করলে আরাম পাওয়া যায়।

কীভাবে তৈরি ও সেবন করবেন

* এক গ্লাস পানিতে ১-২টি শুকনা হরিতকি বা সামান্য হরিতকি গুঁড়া সারারাত ভিজিয়ে রাখুন।

* পরের দিন সকালে খালি পেটে এই পানি ছেঁকে পান করুন।

আরও পড়ুন: ৬৩ বছরের দাম্পত্যের স্মৃতিতে একা খেতে বসেন ৯৩ বছরের ক্ল্যারেন্স পারভিস

* এছাড়া আমলকি ও বহেরার সঙ্গে মিশিয়ে ত্রিফলা হিসেবেও এটি খাওয়া যায়।

কিছু সতর্কতা

* ডায়রিয়া বা পেটের সমস্যা: অতিরিক্ত বা নিয়ম মেনে না খেলে ডায়রিয়া, পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

* গর্ভাবস্থা ও স্তন্যদান: গর্ভাবস্থায় বা মায়েরা বুকের দুধ খাওয়ালে কোনো আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ ছাড়া হরিতকি খাওয়া উচিত নয়।

আরও পড়ুন: ৯০০ মাইল সাঁতরে ইতিহাস গড়লেন মার্কিন নারী ক্যাথরিন ব্রিড

* ডায়াবেটিসের ওষুধ: এটি রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয়, তাই ডায়াবেটিসের ওষুধ খেলে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেয়া প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ নিহত, ১৬ আহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ এম


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ নিহত, ১৬ আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার পরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি হলেন চুয়াডাঙ্গার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। অন্য দুইজনের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহত ১৬ জনের মধ্যে রয়েছেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) এবং বোরহান উদ্দিন (৫৫)। তারা বিভিন্ন এলাকার বাসিন্দা, যেমন চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারীরা ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এছাড়া ঘটনাস্থলেই ৫ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯০ দেশে মুসলিমদের তৈরি আলফাফা সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ এম


১৯০ দেশে মুসলিমদের তৈরি আলফাফা সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা

বিশ্বব্যাপী মুসলিমদের জন্য ইসলামি আদর্শে পরিচালিত সামাজিক মাধ্যম ‘আলফাফা’ অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

বর্তমানে ১৯০টিরও বেশি দেশের মুসলিমরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর মিলিয়ে অ্যাপটি ইতোমধ্যে ৩ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে। প্রতি মাসে ৭০ হাজারের বেশি সক্রিয় ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে প্রবেশ করছেন।

মূলধারার সামাজিক মাধ্যমগুলোর বিকল্প হিসেবে তৈরি হলেও ‘আলফাফা’ নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছে ইসলামি নীতিমালার ভিত্তিতে পরিচালিত একটি নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে। কর্তৃপক্ষ জানায়, এখানে অশ্লীলতা, ফিতনা বা ইসলামবিরোধী কোনো কনটেন্ট প্রকাশের সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু ইসলামপ্রিয় তরুণ এই উদ্যোগের সূচনা করেন। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি সামাজিক মাধ্যম তৈরি করা, যেখানে ঈমান ও আমল রক্ষা করে দাওয়াহ, শিক্ষা, ব্যবসা ও সামাজিক যোগাযোগ বজায় রাখা সম্ভব হবে। প্ল্যাটফর্মটির লক্ষ্য হলো বিশ্বব্যাপী একটি ডিজিটাল উম্মাহ গড়ে তোলা।

আলফাফা’র নির্বাহী পরিচালক আসিফ সাঈদ গণমাধ্যমকে জানান,

"বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সামাজিক যোগাযোগের যে প্রয়োজন, তা মূলধারার মাধ্যমগুলো যথেষ্ট পূরণ করতে পারে না। বরং সেসব প্ল্যাটফর্মে ইসলামি মূল্যবোধ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা ইসলামি মতাদর্শে পরিচালিত একটি হালাল প্ল্যাটফর্ম চালু করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা চাই একটি ‘ডিজিটার উম্মাহ’ তৈরি করতে।"

প্রতিষ্ঠানটি ‘Alfafaa Connect’ নামে একটি লাইট ভার্সন উন্মোচন করেছে, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি এবং কম ডেটা খরচে দ্রুতগতির অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি, নতুন একটি অ্যাপ চালুর প্রস্তুতি চলছে।

কর্তৃপক্ষ জানায়, প্ল্যাটফর্মটিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোরআন তিলাওয়াত, হাদিস ও বিভিন্ন ইসলামি কনটেন্ট প্রকাশ করা হয়। ব্যবহারকারীরা এখানে তাদের ব্যবসা, মসজিদ, হালাল রেস্টুরেন্ট, চাকরি বা পেশাদার প্রোফাইল বিনামূল্যে তালিকাভুক্ত করতে পারেন। এ ছাড়া প্ল্যাটফর্মটিতে অনুদান দেওয়ার সুবিধা ও ই-ওয়ালেট যুক্ত হয়েছে। বিভিন্ন কোর্সে ৭ হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছেন। পাশাপাশি, আলফাফায় ইতিমধ্যে ২২ হাজারেরও বেশি রিলস প্রকাশিত হয়েছে।

সামাজিক যোগাযোগের পাশাপাশি এটি ব্লগ, ফোরাম, চাকরি, শিক্ষাদান ও ই-কমার্সসহ বিভিন্ন সুবিধাসমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ মুসলিম ইকোসিস্টেম হিসেবে কাজ করছে। এক ক্লিকেই বিশ্বের যেকোনো প্রান্তের বন্ধু ও পরিবারের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব। শিগগিরই আলফাফায় বই কেনাবেচার বাজার চালু হতে যাচ্ছে। একই সঙ্গে প্ল্যাটফর্মটিতে বই পড়ার সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। গুগল প্লে স্টোরে ‘alfafaa’ লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৮ এম


আজ যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলেও, এর প্রভাব বর্তমানে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

এদিকে, শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা সন্দ্বীপ ও আমবাগানে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের সীমান্ত এলাকা তেঁতুলিয়ায় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপটি ক্রমাগত শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে চলতি মাসের শেষ দিকে দেশের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস) ইউনিটের উপপরিচালক উর্মী আহসান জানিয়েছেন, সমুদ্রে লঘুচাপ সৃষ্টি একটি নিয়মিত প্রাকৃতিক প্রক্রিয়া। কৃষকদের জন্য আতঙ্কিত হওয়ার মতো বা আগাম সতর্ক করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আবহাওয়া অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়া মাত্রই তা কৃষি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তিনি যে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে কেবল সরকার অনুমোদিত সংস্থার তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, জিম্বাবুয়েরও পেছনে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৮ এম


ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, জিম্বাবুয়েরও পেছনে

একসময় ওয়ানডে ক্রিকেটে ৩০০ রান অর্জন করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে ব্যাটিংয়ের ধরনে এসেছে পরিবর্তন, এবং রান তোলার গতি বেড়েছে। বর্তমানে তিনশ রান তো হরহামেশা হচ্ছে, এমনকি ৪০০ রান লক্ষ্য তাড়া করে জেতার ঘটনাও আলোচনায় উঠে আসছে।

তবে আধুনিক ক্রিকেটের এই বিশাল সংগ্রহের তালিকায় বাংলাদেশের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি। আন্তর্জাতিক ওয়ানডেতে এখন পর্যন্ত ৩৫ বার দলীয় চার শ রানের ইনিংস দেখা গেছে। পঞ্চাশ ওভারের ক্রিকেটের এই তালিকায় বাংলাদেশের স্থান এখনো অধরা। এর মানে হলো, টাইগাররা এখনো কোনো ইনিংসে ৪০০ রান তুলতে সক্ষম হয়নি।

এই তালিকার শীর্ষে রয়েছে ভারত। তারা ৯ বার চার শ বা তার বেশি রান করেছে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের এমন ইনিংস আটবার করে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া তিনবার করে, নিউজিল্যান্ড দুবার এবং ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে একবার করে এই মাইলফলক অর্জন করেছে।

টেস্ট মর্যাদাপ্রাপ্ত ১২টি দেশের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে চার শ রান করতে পারেনি। বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৯ রান, যা তারা ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে অর্জন করেছিল।

বাংলাদেশের একসময়কার প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ে অবশ্য এই তালিকায় নাম লিখিয়েছে। ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার শ রান করেছে দলটি।

সম্প্রতি চার শ রান তাড়া করে জয়ের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের ৪২৯ রান পেরিয়ে যায় শ্রীলঙ্কা। ওয়ানডে ইতিহাসে সফল রান তাড়ার তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার জয়।

গত বছরের ডিসেম্বর থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটে চার শ বা তার বেশি রান তাড়া করে জয়ের পাঁচটি ঘটনার মধ্যে চারটিই ঘটেছে। এর দুটি আন্তর্জাতিক ওয়ানডেতে, বাকি দুটি ঘরোয়া ক্রিকেটে—যা উচ্চ রান তাড়া করার প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

তবে বড় সংগ্রহের রেকর্ড চার শ রানেই সীমাবদ্ধ নয়। ভারতের বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ু ২০২২ সালে ৫০৬ রান এবং বিহার গত বছর ৫৭৪ রান তুলেছিল। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ইংল্যান্ডের—২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রান। এসব ঘটনা জানাচ্ছে যে ওয়ানডেতে এখন আর ৩০০ বা ৪০০ রান—কোনোটাই বোধহয় তত নিরাপদ স্কোর নয়!

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%