ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, জিম্বাবুয়েরও পেছনে


ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, জিম্বাবুয়েরও পেছনে

একসময় ওয়ানডে ক্রিকেটে ৩০০ রান অর্জন করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে ব্যাটিংয়ের ধরনে এসেছে পরিবর্তন, এবং রান তোলার গতি বেড়েছে। বর্তমানে তিনশ রান তো হরহামেশা হচ্ছে, এমনকি ৪০০ রান লক্ষ্য তাড়া করে জেতার ঘটনাও আলোচনায় উঠে আসছে।

তবে আধুনিক ক্রিকেটের এই বিশাল সংগ্রহের তালিকায় বাংলাদেশের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি। আন্তর্জাতিক ওয়ানডেতে এখন পর্যন্ত ৩৫ বার দলীয় চার শ রানের ইনিংস দেখা গেছে। পঞ্চাশ ওভারের ক্রিকেটের এই তালিকায় বাংলাদেশের স্থান এখনো অধরা। এর মানে হলো, টাইগাররা এখনো কোনো ইনিংসে ৪০০ রান তুলতে সক্ষম হয়নি।

এই তালিকার শীর্ষে রয়েছে ভারত। তারা ৯ বার চার শ বা তার বেশি রান করেছে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের এমন ইনিংস আটবার করে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া তিনবার করে, নিউজিল্যান্ড দুবার এবং ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে একবার করে এই মাইলফলক অর্জন করেছে।

আরও পড়ুন: মেসি প্রিন্সেস আস্তুরিয়াস পুরস্কার জিতে একক ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন

টেস্ট মর্যাদাপ্রাপ্ত ১২টি দেশের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে চার শ রান করতে পারেনি। বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৯ রান, যা তারা ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে অর্জন করেছিল।

বাংলাদেশের একসময়কার প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ে অবশ্য এই তালিকায় নাম লিখিয়েছে। ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার শ রান করেছে দলটি।

সম্প্রতি চার শ রান তাড়া করে জয়ের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের ৪২৯ রান পেরিয়ে যায় শ্রীলঙ্কা। ওয়ানডে ইতিহাসে সফল রান তাড়ার তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার জয়।

গত বছরের ডিসেম্বর থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটে চার শ বা তার বেশি রান তাড়া করে জয়ের পাঁচটি ঘটনার মধ্যে চারটিই ঘটেছে। এর দুটি আন্তর্জাতিক ওয়ানডেতে, বাকি দুটি ঘরোয়া ক্রিকেটে—যা উচ্চ রান তাড়া করার প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

আরও পড়ুন: মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হলো বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিকে

তবে বড় সংগ্রহের রেকর্ড চার শ রানেই সীমাবদ্ধ নয়। ভারতের বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ু ২০২২ সালে ৫০৬ রান এবং বিহার গত বছর ৫৭৪ রান তুলেছিল। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ইংল্যান্ডের—২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রান। এসব ঘটনা জানাচ্ছে যে ওয়ানডেতে এখন আর ৩০০ বা ৪০০ রান—কোনোটাই বোধহয় তত নিরাপদ স্কোর নয়!

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনসার-ভিডিপি ব্যাংকে ৬২ পদে কর্মকর্তা নিয়োগের আবেদন চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৯ এম


আনসার-ভিডিপি ব্যাংকে ৬২ পদে কর্মকর্তা নিয়োগের আবেদন চলছে

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা নিয়োগের জন্য দুটি পদে আবেদন প্রক্রিয়া চলছে। আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পদ দুটি হলো ‘সিস্টেম ম্যানেজার’ এবং ‘প্রিন্সিপাল অফিসার’। সিস্টেম ম্যানেজার পদে একজন এবং প্রিন্সিপাল অফিসার পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে।

কোন পদে কত বেতন

সিস্টেম ম্যানেজার পদটি তৃতীয় গ্রেডের। এই পদের জন্য বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, প্রিন্সিপাল অফিসার পদটি ষষ্ঠ গ্রেডের। এই পদের জন্য বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। উভয় পদের বেতন ছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে চাকরি প্রাপ্তদের।

সিস্টেম ম্যানেজার পদে আবেদনে যোগ্যতা

যে প্রার্থীরা আবেদন করতে চান, তাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

এছাড়া, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অথবা সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। পিএইচডি ডিগ্রি বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

প্রিন্সিপাল অফিসার পদে যোগ্যতা

অন্যদিকে, প্রিন্সিপাল অফিসার পদে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা

২০২৬ সালের ১ জুন তারিখে সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রিন্সিপাল অফিসার পদের জন্য বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফি জমা দেওয়ার শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন করতে বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে যেতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৯ এম


কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩

কুড়িগ্রামের রৌমারীতে চাচি সোনা বানুকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার ভাতিজা ফারুক হোসেনের (৩২) বিরুদ্ধে।

ঘটনার সময় ফারুকের চাচা খলিল হোসেন (৫০), বোন মমিনা খাতুন (৩৫) এবং ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগম (২৬) আহত হন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বারবান্দা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহত সোনা বানু ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। অভিযুক্ত ফারুক একই গ্রামের মৃত জয়নাল জোদ্দারের ছেলে এবং তিনি দুবাই প্রবাসী। প্রায় তিন মাস আগে তিনি ছুটিতে দেশে ফেরেন।

স্বজনদের দাবি, দেশে ফেরার পর থেকে ফারুকের আচরণে অস্বাভাবিকতা দেখা দেয় এবং তিনি অসংলগ্ন কথাবার্তা বলতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ফারুক তার মা ও ছেলে মাহমুদুলকে একটি ঘরে আটকে রাখেন। তাদের উদ্ধারে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে ফারুক ধারালো অস্ত্র নিয়ে প্রথমে চাচি সোনা বানুকে কুপিয়ে জখম করেন। এরপর তিনি চাচা, বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকেও কুপিয়ে আহত করেন। গুরুতর আহত সোনা বানু ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয় লোকজন ফারুককে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আহত তিনজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী আরটিভি নিউজকে জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ আজকের খেলা টিভিতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ আজকের খেলা টিভিতে

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার সময় এবং পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অনেক বেশি। কোথায় কী খেলা হচ্ছে তা জানার জন্য সময় নষ্ট না করে এই শিডিউল দেখে নিন। এরপর ঠিক করে ফেলুন, কখন কোন খেলায় নজর দেবেন।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শনিবার(২৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশিরভাগ বড় দলের এবং লা লিগার ম্যাচও রয়েছে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট–খুলনা

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

ময়মনসিংহ–চট্টগ্রাম

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

ঢাকা–রাজশাহী

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

রংপুর–বরিশাল

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

২য় টি–টোয়েন্টি

নিউজিল্যান্ড–ভারত

বেলা ১টা, সনি স্পোর্টস ১ ও ৫

বাংলাদেশ ফুটবল লিগ

মোহামেডান–ওয়ান্ডারার্স

বেলা ২–৪৫ মি., টি স্পোর্টস

কিংস–চট্টগ্রাম সিটি

বিকেল ৫–৩০ মি., টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

বিকেল ৫–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী

অ্যাস্টন ভিলা–ম্যান সিটি

রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী

আর্সেনাল–এভারটন

রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী

চেলসি–টটেনহাম

লা লিগা

ভ্যালেন্সিয়া–ভিয়ারিয়াল

রাত ১০–৩০ মি., টি স্পোর্টস

অ্যাতলেটিকো–দেপোর্তিভো

রাত ১টা, টি স্পোর্টস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে রোনালদো, আল নাসরের জয় ৩-১

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে রোনালদো, আল নাসরের জয় ৩-১

ক্রিস্তিয়ানো রোনালদো ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে পৌঁছে গেছেন। আল ফয়সালির বিরুদ্ধে গোল করে তিনি নিজের ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮২-এ নিয়ে গেছেন, যা আল নাসরের পর্তুগিজ অধিনায়কের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। সৌদি প্রো লিগে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর, যা তাদের জন্য টানা তিনটি ম্যাচ জয়ের সাফল্য নিয়ে এসেছে।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে আল ফয়সালির মাঠে স্বাগতিকদের ৩-১ গোলে পরাজিত করে আল নাসর। ম্যাচের চতুর্থ মিনিটেই সাদিও মানের পাস থেকে গোল করে আবদুল্লাহ আল-হামদান দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় আল নাসর ১-০ ব্যবধানে বিরতিতে যায়।

বিরতির পর ৪৯তম মিনিটে রোনালদো ব্যবধান দ্বিগুণ করেন। জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে আসা বলে হেড করে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড গোলটি করেন। দীর্ঘ বিরতির পর গোলের দেখা পেয়ে পর্তুগিজ মহাতারকা।

এর আগে সর্বশেষ ১২ অক্টোবর এএফসি চ্যাম্পিয়নস লিগে নেফচি ফারগোনার বিপক্ষে গোল করেছিলেন রোনালদো। ওই ম্যাচেও আল নাসর ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল। মঙ্গলবার রেগুলার এফসির বিপক্ষে গোলের সুযোগ পেয়েছিলেন তিনি, তবে পেনাল্টি থেকে নেওয়া তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

আল ফয়সালির বিপক্ষে রোনালদো নিজের দ্বিতীয় গোলটিও পেতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ভিএআরের পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। ফলে জোড়া গোলের সুযোগ হাতছাড়া হয়।

দুই গোলে পিছিয়ে পড়া আল ফয়সালি ম্যাচে ফেরার চেষ্টা করে। ৬৬তম মিনিটে থিও বংগোন্দার গোলে ব্যবধান কমিয়ে তারা লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয়। তবে ৭৯তম মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করলে আল নাসরের জয় নিশ্চিত হয় ৩-১ ব্যবধানে।

এই জয়ের ফলে আল নাসর লিগের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। শীর্ষে থাকা আল কাদসিয়াহর সমান ১৫ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে দলটি। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল হিলাল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%