প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বব্যাপী মুসলিমদের জন্য ইসলামি আদর্শে পরিচালিত সামাজিক মাধ্যম ‘আলফাফা’ অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
বর্তমানে ১৯০টিরও বেশি দেশের মুসলিমরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর মিলিয়ে অ্যাপটি ইতোমধ্যে ৩ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে। প্রতি মাসে ৭০ হাজারের বেশি সক্রিয় ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে প্রবেশ করছেন।
মূলধারার সামাজিক মাধ্যমগুলোর বিকল্প হিসেবে তৈরি হলেও ‘আলফাফা’ নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছে ইসলামি নীতিমালার ভিত্তিতে পরিচালিত একটি নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে। কর্তৃপক্ষ জানায়, এখানে অশ্লীলতা, ফিতনা বা ইসলামবিরোধী কোনো কনটেন্ট প্রকাশের সুযোগ নেই।
যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু ইসলামপ্রিয় তরুণ এই উদ্যোগের সূচনা করেন। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি সামাজিক মাধ্যম তৈরি করা, যেখানে ঈমান ও আমল রক্ষা করে দাওয়াহ, শিক্ষা, ব্যবসা ও সামাজিক যোগাযোগ বজায় রাখা সম্ভব হবে। প্ল্যাটফর্মটির লক্ষ্য হলো বিশ্বব্যাপী একটি ডিজিটাল উম্মাহ গড়ে তোলা।
আলফাফা’র নির্বাহী পরিচালক আসিফ সাঈদ গণমাধ্যমকে জানান,
"বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সামাজিক যোগাযোগের যে প্রয়োজন, তা মূলধারার মাধ্যমগুলো যথেষ্ট পূরণ করতে পারে না। বরং সেসব প্ল্যাটফর্মে ইসলামি মূল্যবোধ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা ইসলামি মতাদর্শে পরিচালিত একটি হালাল প্ল্যাটফর্ম চালু করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা চাই একটি ‘ডিজিটার উম্মাহ’ তৈরি করতে।"
প্রতিষ্ঠানটি ‘Alfafaa Connect’ নামে একটি লাইট ভার্সন উন্মোচন করেছে, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি এবং কম ডেটা খরচে দ্রুতগতির অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি, নতুন একটি অ্যাপ চালুর প্রস্তুতি চলছে।
কর্তৃপক্ষ জানায়, প্ল্যাটফর্মটিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোরআন তিলাওয়াত, হাদিস ও বিভিন্ন ইসলামি কনটেন্ট প্রকাশ করা হয়। ব্যবহারকারীরা এখানে তাদের ব্যবসা, মসজিদ, হালাল রেস্টুরেন্ট, চাকরি বা পেশাদার প্রোফাইল বিনামূল্যে তালিকাভুক্ত করতে পারেন। এ ছাড়া প্ল্যাটফর্মটিতে অনুদান দেওয়ার সুবিধা ও ই-ওয়ালেট যুক্ত হয়েছে। বিভিন্ন কোর্সে ৭ হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছেন। পাশাপাশি, আলফাফায় ইতিমধ্যে ২২ হাজারেরও বেশি রিলস প্রকাশিত হয়েছে।
সামাজিক যোগাযোগের পাশাপাশি এটি ব্লগ, ফোরাম, চাকরি, শিক্ষাদান ও ই-কমার্সসহ বিভিন্ন সুবিধাসমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ মুসলিম ইকোসিস্টেম হিসেবে কাজ করছে। এক ক্লিকেই বিশ্বের যেকোনো প্রান্তের বন্ধু ও পরিবারের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব। শিগগিরই আলফাফায় বই কেনাবেচার বাজার চালু হতে যাচ্ছে। একই সঙ্গে প্ল্যাটফর্মটিতে বই পড়ার সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। গুগল প্লে স্টোরে ‘alfafaa’ লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন