ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী


দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সাথে কথা বলেন। ছবি: পিএমও

সংসদ ভবন, ২৯ জুন ২০২৬  : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন।

জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দুপুরের বিরতিতে অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

আজ সোমবার মাদারীপুর জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে আসেন। দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অপেক্ষমান ছিলেন তারা। নিজ কার্যালয় থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় প্রধানমন্ত্রী অপেক্ষমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন।

ছবি: পিএমও
ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে স্মরণীয় এই অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানায়।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উদ্যোগে তার নির্বাচনী এলাকার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বাজেট অধিবেশন দেখতে আসে। প্রতিষ্ঠানগুলো হলো- ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ডোনাভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় ও টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ।

অধিবেশন দেখার পাশাপাশি শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে সংসদের ইতিহাস, স্থাপত্য ও কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল সিটি কলেজে মোব করে কলেজ দখলের অভিযোগ, জামায়াত নেতাদের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৩:৩০ এম


বরিশাল সিটি কলেজে মোব করে কলেজ দখলের অভিযোগ, জামায়াত নেতাদের বিরুদ্ধে

শেখ হাসিনার সরকার পতনের পর বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছিলেন বিএনপি অনুসারী শিক্ষক হাওলাদার মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মব সৃষ্টি করে তাঁকে পদত্যাগে বাধ্য করেছেন ওই কলেজের সহকারী অধ্যাপক মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন এবং জেলা জামায়াতের আমির আব্দুল জব্বার। খেলাফত মজলিসের নেতা মোয়াজ্জেম হোসেনকে তখন বলা হয়েছিল, জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হবে। কিন্তু শাহাবুদ্দিনকে পদত্যাগ করানোর পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জেলা জামায়াতের সাবেক আমির ও মহানগর কর্মপরিষদ সুরার সদস্য মো. হাবিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয় সরকারি চাখার কলেজের সাবেক অধ্যক্ষ জামায়াতে ইসলামের রুকন অধ্যাপক মো. আব্দুর রবকে। এর ফলে পুরো কলেজটিই জামায়াত নেতাদের নিয়ন্ত্রণে চলে যায়। খেলাফত মজলিসের নেতা মোয়াজ্জেম হোসেন এসব ঘটনার প্রতিবাদ করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ করার নিশ্চয়তা দিয়ে তাঁকে দমিয়ে রাখা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামায়াত নেতা হাবিবুর রহমান অবসরে যান। অভিযোগ উঠেছে, তখন চারজন জ্যেষ্ঠ শিক্ষককে টপকিয়ে আগের মতো মব সৃষ্টি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন জেলা জামায়াতের আমির আব্দুল জব্বার। এ অবস্থায় খেলাফত মজলিসের নেতা মোয়াজ্জেম হোসেন আদালতে মামলা দায়ের করলে কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব এবং অধ্যক্ষ আব্দুল জব্বার তাঁকে সাময়িক বরখাস্ত করেন। এর পর থেকে পুরো কলেজ জামায়াতে ইসলামের নেতাদের নিয়ন্ত্রণে চলে যায়। খেলাফত মজলিস বরিশাল মহানগর শাখার সহসভাপতি এবং সিটি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর কয়েক নেতার নেতৃত্বে মবের শিকার হন। তখন তিনি জামায়াতের নেতাদের কাছে দায়িত্ব দিয়ে পুরো কলেজ নিয়ন্ত্রণের জন্য আব্দুল জব্বারের নেতৃত্বে মব সৃষ্টি করা হয়। পরে দায়িত্ব দেওয়া হয় জামায়াত নেতা হাবিবুর রহমানকে। হাবিবুর রহমান অবসরে চলে গেলে রত্নীতির ভিত্তিতে দায়িত্ব দেওয়ার কথা ছিল আমার। কিন্তু কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামায়াত নেতা আব্দুর রব অফিস আদেশের মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে যান আব্দুল জব্বার। আমি এর প্রতিবাদে আদালতে মামলা দায়ের করি। আদালত সূত্রে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় এবং কার্যক্রম স্থগিত রাখার আদেশ প্রদান করা হয়। এরপরও কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রব এবং অধ্যক্ষ আবদুল জব্বার আমাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। এরপর আমাকে শর্ত দেওয়া হয় মামলা তুলে নেওয়ার। গত ৬ তারিখ আমি মামলা তুলে নিলে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।’ মোয়াজ্জেম দাবি করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষের জ্যেষ্ঠতার তালিকায় আব্দুল জব্বার ছিলেন চতুর্থ।

কিন্তু মব সৃষ্টি করে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে গেছেন। মোয়াজ্জেম বলেছিলেন, ‘মামলা তুলে নেওয়া ছাড়া আমার কিছু করার উপায় ছিল না। কারণ পুরো কলেজ এখন জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার নিয়ন্ত্রণে রয়েছে।’ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন রবিবার দুপুরে বলেন, ‘২০২৪ সালের ২১ সেপ্টেম্বর দিনটি আমার চোখে এক কালো অধ্যায়ের মতো। যদিও এর আগে দীর্ঘদিন ধরে আমাকে চাপ দেওয়া হচ্ছিল ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব ছেড়ে দিতে। তবে ওই ২১ সেপ্টেম্বর হঠাৎ করে কলেজের সহকারী অধ্যাপক মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন এবং জেলা জামায়াতের আমির আব্দুল জব্বার কিছু শিক্ষককে নিয়ে আমার কক্ষে প্রবেশ করে পদত্যাগপত্র লেখার জন্য কাগজ নিয়ে আসে। তাতে লেখা ছিল আমি স্বেচ্ছায় সজ্ঞানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি তাতে স্বাক্ষর দিতে রাজি হইনি। পরে আমার ওপর নির্যাতন চালিয়ে স্বাক্ষর নেয়া হয়।’ তিনি বলেন, ‘আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম। তবে ওই সময় কলেজের পরিবেশ ভীষণ ভয়াবহ ছিল।’ নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল সিটি কলেজের বেশ কয়েকজন শিক্ষকের বক্তব্য অনুযায়ী, কলেজে বর্তমানে ৩৭ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং অন্য দুজন প্রভাষক ছাড়া জামায়াতের অনুসারী অন্য কোনো শিক্ষক নেই। তবে কর্মরত সব শিক্ষক-কর্মচারীদের তাঁরা ভীতিকর অবস্থায় রাখেন। তাঁদের সিদ্ধান্তের প্রতিবাদ করলে মব সৃষ্টি করেন। যেমনটি দুবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সভাপতি নির্বাচনের ক্ষেত্রে করা হয়েছিল। এই শিক্ষকদের মতে, এবারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রথম নাম ছিল ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের। কারণ তিনি বর্তমানে কলেজের সবার জ্যেষ্ঠ। পরে রয়েছেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ারা বেগম। জ্যেষ্ঠতার ভিত্তিতে তৃতীয় ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা বেগম। ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জব্বার ছিলেন চতুর্থ অবস্থানে।

কিন্তু কলেজ পরিচালনা কমিটির সভাপতি জামায়াত নেতা আব্দুর রব অফিস আদেশে আব্দুল জব্বারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। আর এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মোয়াজ্জেম হোসেনকে বরখাস্ত করা হয়। তবে কেউই প্রতিবাদ করতে পারেননি। এখন জামায়াতের এই নেতাদের সিদ্ধান্তের বিরোধিতাও কেউ করতে পারছেন না। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বর রবিবার দুপুরে তাঁর কার্যালয়ে আলাপকালে বলেন, ‘আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দায়িত্ব পালন করছি। এখানে মবের কোনো বিষয়ে নেই। আর মোয়াজ্জেম হোসেন জ্যেষ্ঠ হলেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।’ সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিনের বিষয়ে কথা বলতে চাইলে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি। জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যাঁরা আমাকে দায়িত্ব দিয়েছেন কেবল তাঁরাই বলতে পারবেন।’ তবে এ বিষয়ে কথা বলার জন্য কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রবের সঙ্গে কথা বলার জন্য তাঁর সেলফোন নম্বরে বারবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৩:৪০ এম


বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

২৯ জুন ২০২৬ সোমবার বিকেলে বরিশাল নগরীর দক্ষিণ পলাশপুর এলাকায় কাউনিয়া থানা পুলিশ একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী মো. রাসেল হাওলাদার (৩৫) ওই এলাকার বাদশা হাওলাদারের ছেলে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ ৮০০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, 'গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে সড়ক পথে আসছে ইয়াবা: দুই ডিলার পয়েন্ট থেকে ১৪ ইউনিয়নে বিস্তার, প্রশাসনের বড় ব্যর্থতা ?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৩:৪৬ এম


বাকেরগঞ্জে সড়ক পথে আসছে ইয়াবা: দুই ডিলার পয়েন্ট থেকে ১৪ ইউনিয়নে বিস্তার, প্রশাসনের বড় ব্যর্থতা ?

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাইকারদের হাত ধরে সড়কপথে ঢাকা ও চট্টগ্রাম থেকে ইয়াবা আসছে। বাকেরগঞ্জ থানার পাশেই সদর রোড ও ভিআইপি কলোনিতে প্রকাশ্যে ইয়াব খোলা বাজারে বিক্রি হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা শহরে প্রশাসনের নাকের ডগায় নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে ইয়াবা ছড়িয়ে পড়ছে ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে। ফলে তরুণ সমাজের বড় একটি অংশ মাদকের ভয়াবহ থাবায় আক্রান্ত হয়েছে। অনুসন্ধানে জানা যায়, সদর রোড ও ভিআইপি কলোনির নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে প্রতিদিন বিভিন্ন যানবাহনে করে খুচরা বিক্রেতাদের মাধ্যমে ইয়াবা উপজেলার বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে।

এরপর স্থানীয় খুচরা বিক্রেতাদের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন ইউনিয়নে। এ সব ডিলার পয়েন্টে সকাল থেকে গভীর রাত পর্যন্ত খুচরা ও পাইকারি দামে ইয়াবা বিক্রয় হয়ে থাকে। থানা পুলিশের ভূমিকা নিয়েও নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এটা থানা পুলিশের বড় ব্যর্থতা। অনেকে মনে করেন থানা পুলিশ ম্যানেজ করেই এসব পয়েন্টে ইয়াবা বিক্রয় হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, মাদক ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি, ছিনতাই, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাচ্ছে। তারা দ্রুত এসব ডিলার চক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে সচেতন মহলের মতে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাথরঘাটায় ৫০ ফুট উঁচু তালগাছে বজ্রপাতে আগুন, বৃষ্টিতে নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৩:৫২ এম


পাথরঘাটায় ৫০ ফুট উঁচু তালগাছে বজ্রপাতে আগুন, বৃষ্টিতে নিয়ন্ত্রণ

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে একটি ৫০ ফুট উঁচুতালগাছে আগুন লেগে গেছে এবং আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। সোমবার (২৯ জুন) বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনার সূচনা ঘটে। যদিও কিছুক্ষণ পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে আগুনটি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্র থেকে জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পনু মোক্তারের বাড়ির সামনের বিশাল আকৃতির তালগাছটিতে হঠাৎ বজ্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। গাছটি অত্যন্ত উঁচু হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। তারা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের বিকট শব্দের পর তালগাছের মাথা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো গাছটি জ্বলতে শুরু করে।

পরে প্রবল বৃষ্টিপাত শুরু হলে আগুন ধীরে ধীরে নিভে যায়। স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের শব্দ ছিল অত্যন্ত বিকট। মুহূর্তেই গাছে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছেন। স্থানীয় সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ জানান, বজ্রপাতের শব্দ ছিল অত্যন্ত বিকট। মুহূর্তেই গাছে আগুন ধরে যায়। আগুনের শিখা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছেন। পরিবেশকর্মী মির্জা শহিদুল ইসলাম খালিদ বলেন, এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। বিশেষ করে বৈরী আবহাওয়ায় বড় গাছ ও খোলা মাঠ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%