০৩:৫২ এম
বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে একটি ৫০ ফুট উঁচুতালগাছে আগুন লেগে গেছে এবং আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। সোমবার (২৯ জুন) বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনার সূচনা ঘটে। যদিও কিছুক্ষণ পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে আগুনটি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্র থেকে জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পনু মোক্তারের বাড়ির সামনের বিশাল আকৃতির তালগাছটিতে হঠাৎ বজ্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। গাছটি অত্যন্ত উঁচু হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। তারা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের বিকট শব্দের পর তালগাছের মাথা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো গাছটি জ্বলতে শুরু করে।
পরে প্রবল বৃষ্টিপাত শুরু হলে আগুন ধীরে ধীরে নিভে যায়। স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের শব্দ ছিল অত্যন্ত বিকট। মুহূর্তেই গাছে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছেন। স্থানীয় সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ জানান, বজ্রপাতের শব্দ ছিল অত্যন্ত বিকট। মুহূর্তেই গাছে আগুন ধরে যায়। আগুনের শিখা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছেন। পরিবেশকর্মী মির্জা শহিদুল ইসলাম খালিদ বলেন, এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। বিশেষ করে বৈরী আবহাওয়ায় বড় গাছ ও খোলা মাঠ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন