০৩:৪০ এম
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৯ জুন ২০২৬ সোমবার বিকেলে বরিশাল নগরীর দক্ষিণ পলাশপুর এলাকায় কাউনিয়া থানা পুলিশ একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী মো. রাসেল হাওলাদার (৩৫) ওই এলাকার বাদশা হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ ৮০০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, 'গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন